Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

বাগবী লিখেছেন, রসুল পাক স. নাজরানের খৃষ্টানদের সামনে এই আয়াত পাঠ করলেন, এবং তাদেরকে মোবাহিলা করতে আহ্বান জানালেন । তারা বললো, আমরা পরামর্শ করে আগামীকাল আমাদের সিদ্ধান্ত জানাবো । তাদের মধ্যে আকিব ছিলো সবচেয়ে বেশী জ্ঞানী । খৃষ্টানেরা তাকে প্রশ্ন করলো, হে আবদুল মসীহ্‌ ! আপনি কী বলেন? আকিব বললো, ভ্রাতৃবৃন্দ! তোমরা ভালো করে ভেবে দেখো । মোহাম্মদ কিন্তু সত্য নবী । আল্লাহুর কসম! নবীর সাথে মোবাহিলা করে কেউ জীবিত থাকতে পারেনা । তোমরা এরকম করলে ধ্বংস হয়ে যাবে। তোমরা বরং মোহাম্মদের সঙ্গে সন্ধি করে দেশে ফিরে যাও । একথায় সবাই একমত হলো। পরদিন সকালে তারা যখন রসুল স. এর সকাশে হাজির হলো, তখন তার স. কোলে ছিলেন হজরত হোসেন । হাত ধরে ছিলেন হজরত হাসান । পিছনে ছিলেন হজরত ফাতেমা এবং হজরত ফাতেমার পিছনে ছিলেন হজরত আলী ৷ রসুল স. তাদেরকে বললেন, যখন আমি দোয়া করবো, তখন তোমরা বলবে আমিন। এই অবস্থা দেখে নাজরানের পাদ্রী বলতে লাগলো, হে বৃষ্টানেরা। আমি তো স্পষ্ট দেখছি, তিনি দোয়া করলে আল্লাহ্‌তায়ালা পাহাড়কেও স্থানচ্যুত করে দেবেন। কাজেই তোমরা মোবাহিলা কোর না। করলে সবাই মরে যাবে এবং রোজ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো খৃষ্টান অবশিষ্ট থাকবেনা প্রতিনিধিরা বললো, হে আবুল কাসেম! আমরা আপনার সাথে মোবাহিলা করতে চাইনা । আপনি আপনার মতো থাকুন। আমরা আমাদের মতো থাকবো । রসুল স. বললেন, মোবাহিলা না করতে চাইলে মুসলমান হয়ে যাও। মুসলমানদের মতো তোমরাও সমতঅধিকারসম্পনু হবে। তারা মুসলমান হতে অস্বীকার করলো। রসুল স. বললেন, এবার তোমাদের ও আমাদের মধ্যে যুদ্ধ হবে । তাবা বললো, আরবদের সঙ্গে লড়াই করার শক্তি আমাদের নেই । আমরা এই শর্তে সন্ধি করছি, আপনি আমাদের উপর সেনা আক্রমণ চালাবেন না, আমাদেরকে সন্তুস্ত করবেন না এবং আমাদেরকে ধর্ম ত্যাগে বাধ্য করবেন না। আমরা আপনাকে প্রতি বছর দুই হাজার জোড়া কাপড় দেবো। এক হাজার সফর মাসে এবং বাকি এক হাজার বজাব মাসে । শর্ত অনুযায়ী তাদের সাথে সন্ধি করলেন রসুল স. ৷ তিনি স. বলেছেন, আমার জীবনাধিপতি যিনি, তার কসম দিয়ে বলছি, নাজরানবাসীদের মাথার উপর আযাব এসে গিয়েছিলো । তারা মোবাহিলা করলে বানর ও শুকর হয়ে যেতো এবং সমস্ত উপত্যকা অগ্নিময় হয়ে বর্ষিত হতো তাদের উপর ৷ নাজরানের সমস্ত অধিবাসী এমন কি সেখানকার পক্ষীকুলও ধ্বংস হয়ে যেতো এবং বৎসর অতিবাহিত হওয়ার আগেই সমস্ত খৃষ্টান সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যেতো । আবু নাঈম তার দালায়েল নামক পুস্তকে হজবত ইবনে আব্বাসের মাধামে এই বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন। এই আয়াত থেকে রাফেজী সম্প্রদায় হজরত আলী রা. কে প্রথম খলিফা হিসেবে তাফসীরে মাযহারী/২১৪

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।