Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

অন্য এক বর্ণনায় এসেছে, এক ব্যক্তিকে যখন ঈসা আ. এর আকৃতিবিশিষ্ট করে দেয়া হলো তখন তাকে ধরে ক্রুশবিদ্ধ করলো ইহুদীরা । হজরত মরিয়ম এবং অন্য এক মহিলা (হডারত ঈসার দোয়ায় যিনি উণ্মাদিনী অবস্থ। থেকে নিরাময় হয়েছিলেন) কাঁদতে কাদতে ক্রুশবিদ্ধ লাশের নিকটে গেলেন। হঠাৎ হজরত ঈসা প্রকাশিত হয়ে বললেন, কাঁদছেন কেনো? আল্লাহতায়ালা আমাকে প্রচুর কল্যাণসহ উঠিয়ে নিয়েছেন। তারা আমাকে কোনো কষ্ট দিতে পারেনি। এরপর অদৃশ্য হলেন তিনি৷ সাত দিন পর আগ্লাহ্তায়ালা হুকুম করলেন, হে ঈসা ! পাহাড়ে ক্রন্দনরতা মরিয়মের নিকট অবতরণ করো । কারণ সে চিন্তিত, ব্যথিত এবং রোরুদ্যমান। ওথানে গিয়ে হাওয়ারীগণকেও একত্রিত করো। তাদেরকে পাঠিয়ে দাও রাজ্যের বিভিন্ন স্থানে। নির্দেশ দাও, যেনো তারা আল্লাহতায়ালার দিকে মানুষকে ডাকতে খাঞে। হজরত ঈসা অবতরণ করলেন। নূর প্রজ্ব্বলিত হলো পাহাড়ে । হাওয়ারীগণ একত্রিত হলেন । তিনি তাদেরকে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিলে আন্লাহ্‌তায়ালা তাকে পুনরায় উঠিয়ে নিলেন আকাশে ৷ সকাল হলো ৷ হাওয়ারীগণ আদিষ্ট স্থানে পৌছে ওই স্থানের প্রচলিত ভাষায় কথা বলতে শুরু করলেন। সুরা আলে ইমরান £ আয়াত ৫৮ NCA EAST AINA AO AAI IO DTH SYS (0 যাহা আমি তোমার নিকট বিবৃত করিতেছি তাহা নিদর্শন ও সারগর্ভ বাণী হইতে ৷’ এই আয়াতটিও রসুলে পাক স. এর নবুয়তের প্রমাণ । এটা তার মোজেজার অন্তর্ভূত। কেননা অতীতের এসমস্ত ঘটনাবলী আল্লাহতায়ালা না জানালে তিনি জানতেন না। অতএব তিনি যে আল্লাহ্‌র রসুল _ এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। ওয়াজ্‌জিক্রিল হাকিম (সারগর্ভ বাণী হইতে) অর্থ লাওহে মাহফুজ । লাওহে মাহফুজ শাদা মোতি নির্মিত এমন একটি দীর্ঘ ফলক যা পৃথিবী ও আকাশের মধ্যবর্তী শূন্য স্থানে আরশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিদ্যমান । সুরা আলে ইমরান £ আয়াত ৫৯, ৬০ IGE pos SE FS TLs ts IH 0 BLAS IIR is Alo CHI SI 0 আল্লাহের নিকট 'ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ ৷ তাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছিলেন, তারপর তাহাকে বলিয়াছিলেন, ‘হও’, ফলে সে হইয়া গেল। তাফসীরে মাযহারী/২১১

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।