সন্তানের জনক হবেন । পয়তাল্লিশ বছর পর ইন্তেকাল করবেন । তাকে দাফন করা হবে আমার কবরের পাশে । আমি, ঈসা, আবুবকর এবং ওমর একসঙ্গে থাকবো । হজরত জাবের বর্ণনা করেছেন, রসুল পাক স. বলেছেন, আমার উন্মতের একটি দল সত্যপ্রতিষ্ঠ হয়ে জেহাদরত থাকবে এবং কিয়ামত পর্যন্ত তারাই বিজয়ী হবে। তারপর নেমে আসবেন নবী ঈসা মুসলমানদের নেতা তাকে নামাজ নেতা । তিনি একথা বলবেন কেবল এই উশ্মতের সম্মান প্রকাশার্থে। মুসলিম । মেরাজের হাদিসে এসেছে, রসুলুল্লাহ্ স. ঈসা ইবনে মরিয়মকে দ্বিতীয় আকাশে দেখেছেন। বোখারী ও মুসলিম । আল্গাহৃতায়ালা যোবণা করেছেন, ‘তোমার অনুসারীদেরকে আমি প্রত্যাখ্যানকারীদের উপর কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রাখবো ।' এর অর্থ তোমার অনুসরণকারীগণ দলিল প্রমাণে এবং অধিকাংশ সময়ে শক্তির দিক থেকেও কাফেরদেরকে পরাভূত করে রাখবে । রসুল স. এর পূর্বে হজরত ঈসার অনুসারীরা ছিলেন ইসরাইলী হাওয়ারীগণ ৷ তার স. আর্বিভাবের পর তার অনুসারী বলতে মুসলমানদেরকে বুঝতে হবে। কারণ, মুসলমানরা তাকে নবী বলে মান্য করেছে এবং তাঁর তৌহিদের আহবানকে কবুল করেছে। মেনে নিয়েছে তাঁর সেই সুসংবাদকে, আমার পরে একজন নবী আসবেন যার নাম আহমদ __ আমি তার সুসংবাদদানকারী ৷ কেউ কেউ বলেছেন, তার অনুসরণকারী বলতে কেবল বৃষ্টানদেরকে বোঝানো হয়েছে। তারা সব সময় ইহুদীদের উপরে বিজয়ী থাকবে। ‘অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন’ _ এই অমোঘ ঘোষনা হজরত সা, তাঁর অনুসারী, সত্যপ্রত্যাখানকারী _- সকলের জন্য । এর পরেই সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে পৃথকভাবে সম্বোধন করে ইহকালে ও পরকালে কঠিন শান্তির ভয় দেখানো হয়েছে। এই শাস্তি থেকে বাঁচাবে এরকম সাহায্যকারী তাদের নেই । থাকতে পারে না। ইহকালে হত্যা, জিজিয়া করারোপ, লাঞ্চনা এবং পরকালে দোজখের শাস্তি তাদের জন্য অবধারিত। আর ইমানদার ও সৎকর্মশীলদের জন্য দেওয়া হয়েছে তাদের সৎকর্ম সমূহের পূর্ণ বিনিময় প্রদানের আশ্বাস । সীমালংঘনকারীদেরকে আল্লাহৃতায়ালা ভালোবাসেন না তাই তারা শাস্তিযোগ্য । এঁতিহাসিকগণ লিখেছেন, হজরত মরিয়মের তের বছর বয়সে হজরত ঈসা জন্মখহণ করেন। বাবেল শহরে সিকান্দারের আক্রমণের পঁয়ষটি বছর পর ছিলো তাঁর আর্বিভাব কাল । ওহি অবতীর্ণ হওয়ার পূর্বে তার বয়স পৌছেছিলো তিরিশ বছরে । বয়স তেত্রিশে পৌছলে রমজান মাসের শবে কদরের দিন বায়তুল মুকাদ্দাস থেকে তাকে আল্লাহ্পাক আকাশে উঠিয়ে নেন। তার নবুয়তের সময় ছিলো মাত্র তিন বছর এই ঘটনার পর হজরত মরিয়ম বেঁচে ছিলেন মাত্র ছয় বছর । তাফসীরে মাযহারী/২১০
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।