তাঁর রহমত তাদের আমলের চেয়ে উত্তম হবে। অর্থাৎ কর্মফলই শাস্তিকে অপরিহার্য করে। আর অপরাধীকে শাস্তি দেয়া জুলুম নয়। তার অনুগ্রহ নিছক অনুখহই, যা আমণের মুখাসেক্ষি নয়। বরং আমলের প্রতিফলের চেয়ে তার দান উৎকৃষ্টতর । উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলেও আল্লাহ্ কবুল করবেন না যদি তোমরা তকদীরে বিশ্বাসী না হও। ভাগ্যে যা আছে তাই হবে, যা নেই তা হবে না _ এ বিশ্বাস ব্যতিরেকে অন্য বিশ্বাসসহ মৃত্যু হলে দোজখ অনিবার্য । হজরত ইবনে মাসউদ রা. এবং হজরত হুজায়ফাও এবিষয়টির বিবরণ দিয়েছেন। ফরমানে নববীতে হজরত জায়েদ বিন সাবেতও একথা বলেছেন। আহমদ, আৰু দাউদ, ইৰনে মাজা । পুনরালোচনা একথা নিশ্চিত যে, কিছুসংখ্যক নবী অন্যদের চেয়ে শ্রেয়তর ছিলেন, কিন্তু হজরত আবু সাঈদ ও হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন _ আল্লাহ্র নবীদের মধে) একজনকে অন্যদের চেয়ে উত্কৃষ্ট মনে করোনা । অন্য বর্ণনায় আছে, একজনকে দ্বিতীয়জনের উপরে সম্মান দিয়ো না। বোখারী ও মুসলিম ৷ হজরত আবু হোরায়রার আর এক বর্ণনায় আছে, রসুল স. বলেছেন, আমাকে মুসার চেয়ে উত্তম মনে করোনা । অন্য এক হাদিসে রয়েছে, আমি বলিনা যে, কেউ ইউনুস বিন মুতই হতে উত্তম । বোখারী, মুসলিম। রসুল স. বলেন, আল্লাহতায়ালার বর্ণনা ব্যতিরেকে নিজ অভিমতে এক নবীকে অন্য নবীর উপরে সম্মান দেয়া বৈধ নয় । মর্যা্দা নির্ভর করে সওয়াবের আপধ্িক্য এবং আন্লাহ্তায়ালার অধিক নৈকট্যের উপর । মানুষের অভিমতে এর ফয়সালা হতে পারেনা । তবে কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হলে তাদের সন্মানের মধ্যে পার্থক্য করা যেতে পারে। বরং দলিল অকাট্য হলে মর্যাদা দেয়া জরুরী । দলিল অনুযায়ী নবী ছাড়াও অন্যান্যদের প্রতিও সঠিক ধারণা রাখতে হৰে। এই নিয়মেই সাহাবী, তাবেয়ী ও ওলামাদের মর্যাদা নির্ণিত হলে ক্ষতি নেই। যে হাদিসগুলোতে এক নবীকে অন্য নবীর উপরে সম্মান দিতে নিষেধ করা হয়েছে, সেগুলো সম্ভবত ওই সময়ের, যখন তিনি এ বিষয়ে জ্ঞাত হননি । আল্লাহ্তায়ালাই সর্বজ্ঞ । মাসআলা ঃ মোতাজিলাদের মত এই যে, বান্দার হিতসাধন আল্লাহতায়ালার জন্য অপরিহার্য । আর আহলে সুন্ৃত ওয়াল জামাতের অভিমত হচ্ছে, আন্লাহ্তালার উপরে কোনোকিছুই অপরিহার্য নয় । সমস্ত কিছুই আল্লাহ্র ইচ্ছার অধীন । সক্কল কিন্দু করার ক্ষমতা তার আছে । যেমন __ ভালো মন্দ, ইমান, কুফর ইত্যাদি । এই আয়াতই আহ্লে সুন্নত ওয়াল জামাতের এই অভিমতের দলিল। তাফসীরে মাযহারী/২০
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।