Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

CSAS ASG I TMG LH AIIM TMG PMB DIGS TAI ASISI ASG TL YS JS KDB lly Sa, 0 ওহাব লিখেছেন, এই দোয়া পড়ে পাগল এবং ভীতিগ্রস্তদেরকে ফুঁ দিলে চতুর্থ নিদর্শন হচ্ছে মৃতকে জীবিত করা । বলা হয়েছে, ‘বি ইজনিল্লাহ্‌' (আল্লাহ্‌র হুকুমে) । জীবন দান আল্লাহৃতায়ালার অভিপ্রায়ভূত । একথার প্রমাণ রয়েছে এই শব্দটিতে । ইমাম বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত ঈসা চারজনকে জীবিত করেছিলেন। তাঁরা ছিলেন _ ১. আজর ২. জনৈকা বৃদ্ধার ছেলে ৩. আশেরের কন্যা এবং 8. শাম বিন নুহ্‌। আজর ছিলেন তাঁর বন্ধু । মৃত্যুকালে আজরের বোন তাকে সংবাদ পাঠালেন যে, আপনার বন্ধ মরণোস্মুখ ৷ বন্ধুর আবাস ছিলো তিন দিনের দুরত্বে। মৃত্যুর তিনদিন পর হজরত ঈসা সহচরবৃন্দ সহ সেখানে পৌছলেন। তার বোনকে বললেন, আমাকে আজরের কবরের কাছে নিয়ে চলো । তারপর তার বোনের সঙ্গে আজরের কবরের নিকট গিয়ে হজরত ঈসা আল্লাহতায়ালার কাছে আজরের জীবনভিক্ষা চাইলেন। আজর জীবিত হয়ে কবর থেকে উঠে এলেন। এরপর দীর্ঘদিন বেঁচে ছিলেন তিনি। তাঁর সন্তানও হয়েছিলো । জনৈকা বৃদ্ধার ছেলের জানাযা যাচ্ছিলো হজরত ঈসার পাশ দিয়ে। তিনি দোয়া করলেন বৃদ্ধার ছেলে জীবিত হয়ে তাকে বহনকারী খাটের উপর বসে পড়লো । তারপর কাপড় পরিধান করে নিচে নেমে এসে সে খাটটি উঠিয়ে নিলো নিজের কাধে। তারপর নিজের ঘরে চলে গেলো। সেও অনেক দিন জীবিত ছিলো এবং সন্তানের পিতাও হয়েছিলো। তাফসীরে মাযহারী/২০৩

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।