সুরা আলে ইমরান £ আয়াত ৪৫ LIS IB DIE EIST Heid EY 5 55 GY WZ. = EE oi iA (] স্বরণ কর যখন ফেরেস্তাগণ বলিল, হে মরিয়ম! আল্লাহ্ তাহার একটি কথার সুসংবাদ দিতেছেন। তাহার নাম মসীহ্ মরিয়ম তনয় ঈসা, সে ইহলোক ও পরলোকে সম্মানিত এবং সার্নিধ্যপ্রাপ্তগণের অন্যতম হইবে ৷' হজরত জিব্রাইল জানালেন, ‘হে মরিয়ম! আল্লাহ্তায়ালার সুসংবাদ শ্রবণ করো । তিনি তোমাকে দান করবেন এক বাণী, যার নাম হবে মসীহ্ । ইহলোকে এবং পরলোকে তিনি হবেন সম্মানিত ও নৈকট্যভাজনদের অন্যতম । সমসীহ্ ইবরানী শব্দ, এর অর্থ বরকতময় । কেউ কেউ বলেছেন তাকে মসীহ্ বলা হয়েছে এ কারণে যে, তিনি অপবিত্রতামুক্ত এবং পাপমুক্ত । হজরত ইবনে আব্বাস বলেছেন, তার পবিত্র হাতের স্পর্শে রোগগ্রস্ত ব্যক্তিরা নিরাময় লাভ করতেন _ তাই তার নাম মলীহ্ । আবার কেউ বলেছেন, স্থায়ী আবাস ছিলোনা তীর; থাকতেন মুসাফিরি হালে, তাই তাকে মসীহ্ বলা হয়েছে। ইব্রাহিম নাখয়ী বলেছেন, সত্যবাদী মসীহ্ হচ্ছেন হজরত ঈসা আ. আর মিথ্যাবাদী মসীহ্ হচ্ছে দাজ্জাল । অনেকে বলেছেন, মসীহ্ ওই ব্যক্তি যে এক চক্ষুবিশিষ্ট । অন্য এক বর্ণনায় এসেছে, দাজ্জাল বাম ঢন্মু বিশিষ এবং হজরত ঈসা ডান ঢক্ষু বিশিষ্ট । অর্থাৎ দাজ্জাল থেকে যেমন উত্তম চরিত্র দূর করে দেয়া হয়েছে, তাকে বঞ্চিত করা হয়েছে ইমান, এলেম, জ্ঞান, ধৈর্য এবং অন্যান্য উত্তম গুণসমূহ থেকে; তেমনি হজরত ঈসাকে মুক্ত করা হয়েছে সকল মন্দ স্বভাব _ মূর্খতা, লোভ, পৃথিবীগ্রীতি, কৃপণতা ইত্যাদি খেকে ৷ এক চক্ষু বিশিষ্ট হওয়ার প্রকৃত অর্থ এই । কামুল য়চয়িতা লিখেছেন, আমি শরহে মাশাৱেকুল আনোয়ার পুস্তকে মসীহ্ শব্দের পঞ্চাশ প্রকার অর্থ দেখেছি। ঈসা শব্দটি আরবী । এর ইবরানী প্রতিশব্দ ছিলো ইউশায়ু, অর্থ নেতা বা সর্দার । নাম ঈসা উপাধি মসীহ্ এবং উপনাম ইবনে মরিয়ম বা মরিয়ম তণয়। সাধারণভাবে নামের সঙ্গে পিতৃনাম সংযুক্ত করা হয়। কিন্তু আল্লাহ্তায়ালা তাকে সৃষ্টি করেছেন পিতা ব্যতিরেকেই । পরিচিতি দিয়েছেন মায়ের দিক থেকে। বলেছেন ইবনে মরিয়ম । এটা আল্লাহৃতায়ালার অসীম কুদরত । আল্লাহ্ জানিয়েছেন হহ-পরকালে তার সম্মানপ্রাপ্তির কথা । আরো জানিয়েছেন, সার্নিধ্যপ্রাপ্ত যারা তিনি তাদের অন্যতম৷ তাফসীরে মাঘহারী/১৯৯
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।