Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

তিরমিজি এবং হাকেম হজরত ইবনে জোবায়ের থেকে এতে প্রমাণিত হয় যে, সকল পুরুষ ও রমণীদের উপর হজরত ফাতেমার শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে। ইমাম মালেক বলেছেন, আমাদের কাউকে রসুল স. এর টুকরার মতো মনে করা হয়নি। কিনতু জমহুর আহলে সুন্নতের মত, নবী রসুল এবং সিদ্দিকীন ছাড়া অন্যদের উপরে এই শ্রেষ্ঠত্ব মেনে নিতে হবে। অতঃপর হজরত মরিয়মের প্রতি এরশাদ হচ্ছে, 'বিনয়াবনত হও, সেজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো ৷’ একথায় প্রমাণিত হয় নামাজের ইমাম কোনো নারী হতে পারে না। তাই এই আয়াতে রুকুকারিণী নয়, রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলা হচ্ছে। সুরা আলে ইমরান £ আয়াত 88 SRS SSG Mats AMT BI SUSI UNTIL ০2৫ বত, MSA St (] ইহা অদৃশ্যলোকের সংবাদ __ যাহা তোমাকে এঁশী-বাণী দ্বারা অবহিত করিতেছি । মরিয়মের তত্ত্বাবধানের দায়িত্‌ তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিলো তুমি তখন তাহাদের নিকট ছিলেনা। এবং তাহারা যখন বাদানুবাদ করিতেছিল তখনও তুমি তাহাদের নিকট ছিলেনা। জ্ঞান অর্জিত হয় দেখে এবং শুনে। কিন্তু রসুলপাক স. এই ঘটনা সমূহ দেখেনওনি, শোনেনওনি। তিনি অক্ষরের অমুখাপেক্ষী (উদ্মী) ছিলেন।তাই কোনো পুস্তক পাঠ করে এসমস্ত সংবাদ তার পক্ষে জানা সম্ভব হয়নি । এমন কোনো সংবাদদাতাও ছিলোনা যার মাধ্যমে সংবাদ জানা সম্ভব । তার সময় এবং বিবি মরিয়ম ও হান্নার সময়ের বাবধান প্রায় পাচশত বৎসর । অতীতের এই ঘটনারাজি আল্লাহ্তায়ালা জানাচ্ছেন প্রত্যাদেশের (ওহির) মাধ্যমে । এতেই তাঁর স. নবুয়তের প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। তাকে জানানো হচ্ছে, মরিয়মের অভিভাবকত্ব নিয়ে বাদানুবাদের সংবাদ, লটারীর মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার সংবাদ, নদীর পানিতে কলম নিক্ষেপের সংবাদ ইত্যাদি । তাফসীরে মাযহারী/১৯৮

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।