মহিমা ঘোষণায় ব্যাপৃত থাকা সত্বেও তিনি কথা বলতে পারবেন না কিছু বলতে চাইলে ইঙ্গিতে বোঝাতে হবে। আতা বলেন, কথা না বলতে পারার অর্থ তিন দিন রোজা রাখা। ওই সময়ের নিয়ম ছিলো, রোজাদারদেরকে ইশারায় কথা বলতে হবে । মুখে কথা বলা যাবে না। নিদৰ্শন প্রকাশিত হলো একদিন । যথা সময়ে জন্মথহণ করলেন আল্লাহর নবী হজরত ইয়াহ্হিয়া আ. ৷ হজরত ঈসা আ. এর চেয়ে ছয় মাসের বড় ছিলেন তিনি। ছিলেন ঈসা আ. এর সর্বপ্রথম সমর্থনকারী ৷ বাল্য বেলায় খেলাধুলায়রত কিছু বালকের পাশ দিয়ে পথ অতিক্রমকালে সমবয়সীরা তাকে খেলাধুলার জন্য আহবান জানালে তিনি বলেছিলেন, খেলাধুলার জন্য আমি জন্মখৃহণ করিনি । তিনি ছিলেন নিষ্পাপ । ইবনে জারীর, ইবনে মুনজির, ইবনে আৰবী হাতেম এবং ইবনে আসাকের হজরত আমর বিন আস থেকে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, আল্লাহতায়ালার এমন কোনো বান্দা নেই, যে গোনাহ ব্যতীত তার সম্মুখে দদ্ডায়মান হবে। ব্যতিক্রম কেবল ইয়াহহিয়া বিন যাকারিয়া । তিনি ছিলেন নেতা। নেতৃস্থানীয় । ছিলেন ইন্দ্রিয়বিজয়ী । এবং অবশ্যই নবীর বংশধর । সুরা আলে ইমরান £ আয়াত ৪২. ৪৩ PFE J Tr CET PETNETTLE 12 ols 8S SMES SA Ee) 24 alton 2424240, os ff | SETAE DIES GATTI SUS OE BFELSLL (0 স্বরণ কর যখন ফেরেসন্তাগণ বলিয়াছিল, "হে মরিয়ম! আল্লাহ্ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীর মধ্যে তোমাকে নির্বাচিত করিয়াছেন ৷’ (0 হে মরিয়ম! ‘তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজ্দা করো এবং যাহারা রুকু করে তাহাদের সহিত রুকু কর ।' আল্লাহতায়ালা বিবি মরিয়মকে মনোনীত করেছিলেন জাতী তাজাল্লীর জন্য৷ সুফীশণ বলেছেন, এর অর্থ কামালিয়াতে নৰুয়ত। নবীগণ মাধ্যম ব্যতীত সত্তাগতভাবে এই কামালিয়াত লাভ করে থাকেন। আর সিদ্দিকগণ এই কামালিয়াত লাভ করে থাকেন সাধারণ মর্যাদাধারী নবীগণের মাধ্যমে । মরিয়ম ছিলেন সিদ্দিকা । আল্লাহ্তায়ালা তাকে পবিত্র করেছিলেন। এর অর্থ পাপ থেকে রক্ষা করে অথবা পাপপ্রভাব মিটিয়ে দিয়ে শয়তানের পথ চিরকুদ্ধ করে দিয়েছিলেন। কেউ কেউ বলেছেন, তাকে পুরুষের স্পর্শ থেকে পবিত্র তাফসীরে মাযহারী/১৯৬
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।