আসিয়া বিনতে ফাকুদ ৷ নবী ইয়াহিয়া আ. এর জননী ছিলেন তিনি। তখন বাইতুল মুকাদ্দাসের মাশায়েখ ছিলেন সর্বমোট সাতাশ জন ৷ তারা লটারীর মাধ্যমে শিশু সরিয়মের অধিকার নিশ্চিত করতে সম্মত হলেন। গেলেন এক নদীর তীরে। সুদ্দী বলেছেন, নদীটির নাম উরদুন। সবাই নিজেদের কলম নদীতে ফেলে দিলেন। যার কলম পানিতে স্থির দাড়িয়ে থাকবে, তারই অধিকার প্রতিষ্ঠিত হবে _ এই ছিলো সিদ্ধান্ত । হজরত যাকারিয়া আ. এর কলম পানিতে স্থির হয়ে ভেসে রইলো, অন্যদের কলম গেলো ভেসে। শিশু মরিয়মের অভিভাবকত্ব গহণ করলেন হজরত যাকারিয়া । তিনি ছিলেন এজেনের সন্তান । এজেন ছিলেন মুসলিমের এবং মুসলিম ছিলেন সুদুনের সন্তান । মুদুন ছিলেন হজরত সুলায়মান আ. এর পুত্র । হজরত যাকারিয়া মররিয়মের জন্য একটি প্রকোষ্ঠ (হুজরা) নির্মাণ করলেন । দুগ্বদানের জন্য এক মহিলাকে নিয়োজিত করলেন পরিচর্যার জন্য নিযুক্ত করলেন ইয়াহিয়া জননীকে ৷ যখন যৌবনবতী হলেন মরিয়ম, তখন মসজিদের মধ্যে একটি বালাখানা (মেহরাব) তৈরী করে দিলেন হজরত যাকারিয়া, যার দরোজা ছিলো মসজিদের ভিতরের দিকে। সিঁড়ি ছাড়া সে বালাখানায় ওঠা যেতো না । হজরত যাকারিয়া ছাড়া মরিয়মের বালখানায় প্রবেশ করতো না কেউ হজরত যাকারিয়া দেখতে পেতেন, মরিয়মের সামনে রয়েছে অমৌসুমী ফল । গ্রীম্মের ফল শীতে এবং শীতের ফল গ্রীষ্মে দেখতে পেতেন তিনি। বলতেন, ফলগুলো কোথেকে এসেছে? মরিয়ম উত্তর দিতেন, আল্লাহর নিকট থেকে । হজরত ইবনে আব্বাস থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, মরিয়মের আহাৰ্ম্বস্তু আসতো জান্নাত থেকে । হাসান বসরী বলেছেন, হজরত মরিয়ম কারো দুগ্ধ পান করেননি । তার রিজিক আসতো জান্নাত থেকে । তার পুত্র ঈসার মতো তিনিও শিশুকালে কথা বলতেন। “আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ দান করেন’ _ এই বাক্যটি ৰিৰি হান্নারও হতে পারে, আল্লাহতায়ালারও হতে পারে। এই ঘটনা থেকে আউলিয়াদের কারামতের প্রমাণ পাওয়া যায়। কেউ কেউ একে হজরত যাকারিয়ার মোজেজা বলেছেন। কিন্তু এটা ঠিক নয় । যাকারিয়ার জানা ছিলো না বলেই বলতেন, এ সব কোথেকে এসেছে? হজরত জাবের খেকে আবুল ইয়ালী বলেছেন, হজরত সাইয়্যেদা ফাতেমা একবার রসুল স. এর খেদমতে সামান্য রুটি ও যৎসামান্য গোশত্ হাদিয়া পাঠালেন । রসুল স. হাদিয়াসহ নিজেই হজরত ফাতেমার নিকট গিয়ে বললেন, প্রিয় কন্যা। এগুলো নাও। হজরত ফাতেমা নিলেন এবং ঢাকনা খুলে দেখলেন, প্রচুর গুটি ও গোশত্ । রসুল স. বললেন, এসব কোখেকে এসেছে? ফাতেম। বললেন, আল্লাহর নিকট থেকে । নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে অপরিমিত তাফসীরে মাঘহারী/১৯৩
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।