Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

বিতাড়িত শয়তানের আক্রমণ থেকে তোমার আশ্রয়ে সমর্পণ করলাম ৷ হজরত আলী এরকম বলেছেন। হজরত আনাস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে হাববান। উল্লেখ্য, বিবি হান্নার প্রার্থনা অপেক্ষা রসুল পাক স. এর প্রার্থনা গৃহীত হওয়ার অধিক উপযোগী । আমি ধারণা করি, হজরত ফাতেমা এবং তার বংশধরদেরকেও আল্লাহতায়ালা শয়তানের প্রভাব থেকে নিরাপদ রেখেছেন। সুরা আলে ইমরান £ আয়াত ৩৭ পপ 2 টপ IEG Ss SFr IL ILE SHAM is ts SEN ATG open BE (7 অতঃপর তাহার প্রতিপালক তাহাকে ভালভাবেই গ্রহণ করেন এবং তাহাকে ভালভাবে মানুষ করেন এবং তিনি তাহাকে যাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন। যখনই যাকারিয়া কক্ষে তাহার সহিত সাক্ষাত করিতে যাইত তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত। সে বলিত, ‘হে মরিয়ম! এই সব তুমি কোথায় পাইলে?’ সে বলিত, ‘উহা আন্লাহের নিকট হইতে ৷’ আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ দান করেন। আল্লাহতায়ালা পূর্ণ সন্তুষ্টির সঙ্গে কবুল করে নিলেন মরিয়মকে ৷ সারা পৃথিবীর রমণীদের উপরে মর্যাদাবতী করলেন তাকে । পূর্ণ নিরাপদ করলেন পাপ থেকে এবং ঝতুল্রাব থেকে। আল্লাহতায়ালার বিশেষ দৃষ্টিতে প্রতিপালিত হতে লাগলেন বিবি মরিয়ম অন্যান্য শিশু এক বৎসরে যতটুকু বেড়ে উঠতো তিনি ততটুকু বেড়ে উঠতেন একদিনেই । ইবনে জারীর, ইকরামা, কাতাদা এবং সুদ্দী বর্ণনা করেছেন, বিবি হানা শিশু মরিয়মকে একটি কাপড়ে জড়িয়ে মসজিদের মাশায়েখের সামনে রেখে দিলেন। মাশায়েখ ছিলেন হারুনের সন্তান এবং বাইতুল মুকাদ্দাসের মোতাওয়াল্লী । হান্ন বললেন, ‘একে গ্রহণ করুন’ মরিয়ম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমামের কন্যা । তাই সকল মাশায়েখ ৩কে শহণ করতে চাইলেন ৷ হডাৱত বাকাত্রিয়া বললেন, আমার অধিকার বেশী এই শিশুর খালা আমার স্ত্রী । মরিয়মের খালার নাম ছিলো তাফসীরে মাযহারী/১৯২,

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।