Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

মোজেজাসমূহকে সশ্মিলিতভাবে দেয়া হয়েছে রসুলুল্লাহ স. কে । এছাড়া আরো অনেক মোজেজা তাকে দান করা হয়েছে। যেমন আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখন্ডিত হওয়া, সতুনে হান্নানার কান্না, পাথর ও বৃক্ষরাজির সালাম, চতুষ্পদ জন্তুর নবুয়তের সাক্ষ্যদান, হাতের আঙ্গুল থেকে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া ইত্যাদি। আরো অনেক মোজেজা আছে । সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে কোরআন মজীদ আসমান ও জমিনের অধিবাসীগণ এসমস্তের বিবরণ দিতে অক্ষম । ইমাম বাগবী হজরত আৰু হোরায়রা থেকে আরো বর্ণনা করেন, রসুলুল্লাহ্‌ স. বলেছেন, নবীগণকে দেয়া মোজেজা মানুষের আয়ত্তাতীত । আমাকে তো সেই মোজেজা দেয়া হয়েছে যা আল্লাহ্র কালাম এবং যা আমাকে দেয়া হয়েছে ওহির মাধ্যমে ৷ একারণেই আমি সনে করি, কিয়ামতের দিনে আমার অনুসারীদের সংখ্যা বেশী হবে। বোখারী ও মুসলিম ৷ ইমাম বাগবী হজরত জাবের থেকে বর্ণনা করেন, আল্লাহপাক আমাকে পাচটি বিশেষত্ব দান করেছেন য| ইতিপূর্বে কেউ পায়নি। ১. আমি একমাস সময়ের দূরত্বে থাকলেও শত্রুরা ভীত হয়। ২. জমিনকে আমার জন্য মসজিদ করে দেয়া হয়েছে _ এজন্য আমার উম্মতেরা পৃথিবীর সকল মাটিতে নামাজ পড়তে পারবে (মসজিদ, বাড়ি, মাঠ যেখানেই হোক না কেনো) ৩. আমার জন্য গণিমতের মাল হালাল করা হয়েছে যা অন্য নবীদের জন্মে হালাল ছিলোনা । ৪. আমাকে দেয়া হয়েছে সুপারিশ করার অধিকার । ৫. অন্যান্য নবীগণকে পাঠানো হয়েছে কেবল তাদের আপন সম্প্রদায়ের জন্য, কিন্তু আমাকে সমস্ত মানুষের জন্য। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত ইমাম বাগবী উল্লেখিত আরেকটি হাদিস, নবী করিম স. বলেছেন, ছয়টি বিষয়ে আমি অন্যান্য নবী অপেক্ষা স্বতন্ত্র । ১. আমাকে দেয়া হয়েছে এমন কতগুলো বাক্য যার শব্দাবলী সংক্ষিপ্ত কিন্তু অর্থ ব্যপক, যা জ্ঞানীদের জ্ঞানকে পরিবেষ্টিত রেখেছে। ২. শত্রুদের অন্তরে আমার সম্পর্কে ভীতি ঢেলে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। ৩. গণিমতের মাল হালাল করা হয়েছে। 8. মাটিকে করা হয়েছে মসজিদ এবং পবিত্র । ৫. আমাকে প্রেরণ করা হয়েছে ভবন ও মানুষ সকলের জন্যে । ৬. আমার মাধ্যমে সমাপ্ত করা হয়েছে নবুয়ত । মুসলিম । তাফসীরে মাযহারী/১৮

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।