Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

এই যে, সে পছন্দ করতে থাকে তাই; যা তার প্রেমাস্পদের পছন্দনীয় এবং ঘৃণা করতে থাকে ওই সমস্ত বস্তুকে যা তার প্রিয়তমের দৃষ্টিতে ঘৃণ্য । তার প্রিয়তমের ইচ্ছাই হয় তাৱ ইচ্ছা ৷ তখন সওয়াব লাভেয় বাসনা আৱ থাকে না । শাস্তির ভয়ও অন্তরে জাগে না। যদিও তার পথযাত্রায় পরীক্ষিত হতে থাকে পুণ্যাকাংখা ও পাপাশংকা । তার উদ্দেশ্যের সকল পরিসর ভরে যায় প্রিয়তমের স্তোষ কামনায় । বান্দার মহব্বতের প্রকৃত তত্ত্ব এই । আন্তাহ্র মহব্বত এরকম নিমগ্নুতা এবং বিরহবিধুরতা থেকে পাত্র । তার মহব্বতে বিস্মৃতি নেই । তার প্রেম এমন এক শক্তি যা তার বান্দাকে আপন সন্নিধানে টেনে আনে, যে আকর্ষণ ছিন্ন করার ক্ষমতা তার প্রেমিক বান্দার নেই। তার মহব্বতের প্রতিক্রিয়াতে বান্দা লাভ করে অক্ষয় প্রেমের আকুতি ৷ সর্মপিত হয় প্রেমপথে ৷ বান্দার মহব্বত আল্লাহ্‌তায়ালার মহব্বতের শাখা কিংবা ছায়া । প্রেম এসে থাকে আল্লাহৃতায়ালার দিক থেকেই । আল্লাহৃতায়ালা বলেছেন, ‘আর আমি আপন সকাশ থেকে তোমার উপর প্রেম ভালোবাসা ঢেলে দিয়েছি ।' অন্যন্থলে বলেছেন, ‘তিনি তাদেরকে ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে ৷' এতে প্রমাণিত হয় মহব্বতের সূচনা হয় আল্লাহৃতায়ালার দিক থেকেই । বান্দা তার অন্তরে তা ধারণ করে প্রেমিক হয়। আমাদের এই বর্ণনা মহব্বতে জাতী সম্পৰ্কীয় (সত্তাগত মহববতই মহব্বতে জাতী) কিন্তু বায়যাবী মহববতের বিবরণ দিয়েছেন এই ভাবে, প্রেমিক তার প্রেমাস্পদের বিশেষ কোনো গুণ বা কতিপয় গুণের প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গে মিলনের আকাঙ্ঘী হয় -- এরকম মহব্বতের নাম মহব্বতে সিফাতী যা মহব্বতে জাতী থেকে কিছুটা দূরবর্তী । সম্তানের প্রতি মায়ের মহব্বত মহববতে জাতীয়ার নমুনা । কারণ গুণ নয অন্তরের অস্তঃস্থলের আকর্ষণই এখানে প্রধান ৷ মহব্বতে ইলাহীর স্তর কিন্তু এরকম অবস্থা থেকে অনেক উর্ধ্বে । রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক সেখানে কোনোই প্রশ্রয় লাভ করে না। বোখারী, মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থে হলরত আবু হোরায়রা, হজরত ইবনে আব্বাস এৰং অন্যান্য সাহাৰীপণের যে সমস্ত মারফু বিবরণ এসেছে, সেণ্ডলোর শব্দবিন্যাস ভিন্ন হলেও অর্থ এক । আল্লাহতায়ালার একশত রহমতের মধ্যে একটি রহমত তিনি সৃষ্টিকুলকে বন্টন করে দিয়েছেন, যার কারণে তারা পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করে। বাকী নিরানব্বইটি রহমত তিনি রেখে দিয়েছেন ভার আউলিয়াদের জন্য (যার পূর্ণ প্রকাশ হবে কিয়ামতের দিন) ৷ বাগবী বলেছেন, আল্লাহ্র প্রতি বান্দার ভালোবাসার নিদর্শন এই যে, সে তার নির্দেশ মেনে চলবে, আনুগত্যকে আশ্রয় করবে এবং তার ইচ্ছানুসারে জীবন যাপন করবে। আর বান্দার প্রতি আল্লাহৃতায়ালার মহব্বতের নিদর্শন এই যে, তিনি বান্দাদেরকে গ্রহণ করবেন, পওয়|ব দান করবেন এবং ক্ষম। ক্মবেন । বাগবীন এই বৰ্ণনা অবশ্য প্রকৃত মহব্বত নয়, মহব্বতের নিদর্শন মাত্র । তাফসীরে মাযহারী/১৮৬

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।