Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিমে হজরত ইবনে ওমরের বর্ণনাসূত্রে এসেছে, রসুল স. এরশাদ করেছেন, আল্লাহতায়ালা মুমিনকে ডেকে তার উপর আপন হাত স্থাপন করে একান্তে বলবেন, তোমার কি ওই গোনাহের কথা মনে পড়ে? তোমার কি ওই অপরাধ স্বরণে আছে? বান্দা আরজ করবে, নিশ্চয় হে আমার আল্লাহ্‌! অপরাধ স্বীকারের পর বান্দা যখন শাস্তির জন্য শংকিত হবে, তখন আল্লাহতায়ালা বলবেন, আমি পৃথিবীতে তোমার গোনাহ, গোপন ৱেখেছিলাম । আজ সে গোনাহ মাফ করে দিচ্ছি। এরপর পুণ্যের আমলনামা তাকে দিয়ে দেয়া হবে। কাফের ও মুনাফিকদের অবস্থা হবে অন্য রকম ৷ তাদের অপরাধসমূহ সকলের সামনে প্রকাশ করে দেয়া হবে । বলা হবে, ‘যারা আপন প্রতিপালককে মিথ্যা প্রতিপন্ন করেছে, শুনে নাও এ রকম আলেমদের প্রতি আল্লাহর অভিসম্প।ত (লানত)। আখেরাতে অবস্থা হবে এ রকম, প্রত্যেক মানুষ তার পুণ্য, পুণ্যের আমলনামা এবং পুণ্যের সওয়াব পাবে। পুণ্য, আমলনামা ও সওয়াব উপস্থিত থাকবে তাদের সামনে । অথবা মন্দ আমল, মন্দ আমলনামা এবং আযাব লাভ করবে। তাদের সামনে উপস্থিত হবে, গোনাহ, গোনাহের আমলনামা এবং তার শাস্তি । ওই সময় তারা কামনা করবে, তাদের এবং বিনিময় দিনের মধ্যে যদি দূর ব্যবধান থাকতো । পুণ্যবানেরাও সেদিন আযাবের ভয়ে পুণ্য লাভের ইচ্ছা করবে না। হাসান বসরী বলেন, কোনো প্রকার মন্দই যেনো তাদের সামনে উপস্থিত না হয়, প্রত্যেক মানুষ এরকমই ইচ্ছা করবে। কেউ কেউ বলেছেন, মানুষেরা মনে করতে থাকবে, হায়। যদি সে মন্দ আমল কোনোদিনই না করতো। হডায়ত আলী বিন হাতেন বর্ণনা করেন, বরসুল স. এরশাদ করেছেন, তোমাদের সঙ্গে আল্লাহ এমনভাবে বাক্যালাপ করবেন যে, মধ্যরতী কোনো ব্যাখ্যা বিশ্লেষক থাকবে না। থাকবে না কোনো আড়াল ৷ ডান দিকে দৃষ্টি করলে সে দেখবে তার নেক আমলসমূহ ৷ বাম দিকে তাকালে দেখবে মন্দ আমলসমূহ। আর সামনে দেখানো হবে আগুন । অতএব; তোমরা সেই আগুন থেকে বাচতে চেষ্টা করো, এক টুকরা খেজুর অথবা খোরমা দান করে হলেও । পূর্বের আয়াতে কাফেরদের প্রতি আল্লাহতায়ালার ব্যবহারের বর্ণনা ছিলো। এই আয়াতের শেষে রয়েছে মুমিনদের প্রতি আল্লাহতায়ালার ব্যবহারের বর্ণনা । বলা হয়েছে, “আল্লাহতায়ালা তাদের প্রতি অত্যন্ত দয়ার্দ ৷’ তাই ভয় প্রদর্শনের মাধ্যমে দাসদের সংশোধনই দয়াময় প্রভু প্রতিপালকের অনুগ্রহপ্রবণ অভিপ্রায় । তাফসীরে মাযহারী/১৮৪

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।