থাকবে। হজরত আনাসের বর্ণনার শব্দগুলো এ রকম, তারই সঙ্গী হবে তুমি যার প্রতি থাকবে তোমার ভালোবাসা । বোখারী, মুসলিম । হজরত আবু মুসা বর্ণনা করেন, রসুলুল্লাহ স. এরশাদ করেছেন, সৎ এবং অসংৎ মানুষের সংসর্গ যথাক্রমে কস্তুরী বিক্রেতা ও কর্মকারের মতো। কস্তুরী বিক্রেতা হয়তো তোমাকে কিছু কস্তুরী দিয়ে দিতে পারে অথবা তুমি তার নিকট থেকে কিছু কস্তুরী কিনে নিতে পারো। কমপক্ষে কস্তুরীর সুবাস তো পাবেই। পক্ষান্তরে কর্মকারের পাশে থাকলে আগুনের ফুলকি এসে তোমার পরিধেয়কে পুড়িয়ে দিতে পারে। কমপক্ষে ধোয়ার দুর্গন্ধ তো পাবেই। বোখারী, মুসলিম। হজরত আবদুল্লাহ ইবনে আববাস থেকে বর্ণিত হয়েছে, রসুল স. হজরত আবু জর যা. কে বললেন, হে আবু ভার! ইমানের কোন স্তরটি সর্বাপেক্ষা সুদৃঢ়? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রসুলই সম্যক জ্ঞাত। রসুল স. বললেন, কেবল আল্লাহতায়ালার সন্তোষার্থে পারস্পরিক সখ্য স্থাপন করা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা । বায়হাকী । হজরত আবু জর বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, মহব্বত ফিল্লাহ ও বুগযু ফিল্লাহ (আল্লাহর জন্যই বন্ধুত্ব ও আল্লাহর জন্যই শত্রুতা) আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় । আহমদ, আবু দাউদ । এ ধরনের হাদিস রয়েছে অনেক । কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহতায়ালার সঙ্গে সম্পর্ক থাকবে না। মুমিনদের সঙ্গে যেমন কাফেরদের মহৰবত হতে পারে না; তেমনি আল্লাহতায়ালার সাথেও কাফেরদের সখ্য হতে পারে না। তবে কাফেরদের দ্বারা যদি কোনো বিপদাশংকার সম্ভাবনা থাকে, তখন বাহ্যিকভাবে বন্ধুত্ব স্থাপন করা বৈধ । অন্তরের বন্ধুত্ব কোনো অবস্থাতেই জায়েয নয়। সকল অবস্থায় সতর্ক থাকতে হবে যেনো মুসলমানদের কোনো গোপন তথ্য তারা জানতে না পারে। কারণ, গোপন তথ্যের ভিত্তিতে কাফেরর। মুসলমানদের ক্ষতি করতে সদা সচেষ্ট থাকে। কেউ কেউ বলেন, ইসলাম পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার পর তাকিয়া করা নাজায়েজ (তাকিয়া অর্থ মন চায়না তবুও বিপদাশংকার কারণে করতে হয়) । হজরত মুআজ বিন জাবাল বলেন, প্রথম দিকে যখন ইসলাম পূর্ণবিকশিত হয়নি, তখন তাকিয়া জায়েয ছিলো। কিন্তু এখন শত্রুর সাথে তাকিয়া করা মুসলমানদের জন্য বৈধ নয়। আল্লাহতায়ালা নিজের সম্পর্কে সাবধান করে দিচ্ছেন। স্মরণ করিয়ে দিচ্ছেন, তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে সকলকে ৷ তখন তার কঠোর হিসাবের আওতা থেকে বের হওয়ার শক্তি কারো হবে না৷ সুতরাং সাবধান! কাফেরদের বন্ধুত্ব পরিত্যাগ করতেই হবে। তাফসীরে মাযহারী/১৮২
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।