Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

রেফায়া বিন মুনজির এবং আবদুল্লাহ বিন জোবায়ের এবং সাঈদ বিন খাইসুমা আনসারদের বললেন, আপনারা ইহুদীদের সম্পর্কে সতর্ক থাকুন যাতে তারা আপনাদেরকে পথচ্যুত না করতে পারে। আনসারগণ বললেন, তাঁরা তাদের গোপন বন্ধুত্ব ছাড়তে পারবেন না। তখন অবতীর্ণ হলো নিমের আয়াত । সুরা আলে ইমরান £ আয়াত ২৮ Ssh 3S TGS NE ৯০%: তে SEAN ES KL TIED al Ss TAS SIS ORGINAL ILIA 0 বিশ্বাসীগণ যেন বিশ্বাসীগণ ব্যতীত অবিশ্বাসীগণকে অভিভাবকরূপে গ্রহণ না করে। যে কেহ এইরূপ করিবে তাহার সহিত আল্লাহের কোন সম্পর্ক থাকিবে না; তবে ব্যতিক্রম, যদি তোমরা তাহাদের নিকট হইতে কোন ভয় আশংকা কর তবে তোমরা তাহাদের সম্বন্ধে সতর্কতার সহিত সাবধানে থাকিবে। আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদিগকে সাবধান করিতেছেন। এবং আল্লাহের দিকেই প্রত্যাবর্তন । এই আয়াতে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে। কারণ এতে মুসলমানদের পারস্পরিক বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হয়। ৰাগৰী মুকাতিলের উক্তি উদ্ধৃত করে বলেছেন, হাতেম ইবনে আবী বালতাকে উদ্দেশ্য করে এই আয়াত অবতীৰ্ণ হয়েছে। তিনি মক্কার কাফেরদের সাথে সম্পর্ক রাখতেন । বাগবী, আৱু সালেহের বর্ণনাসূত্রে কলবীর উক্তি উল্লেখ করে আরো বলেছেন, এই আয়াত আবদুল্লাহ বিন উবাই এবং তার মুনাফিক সঙ্গীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যারা মুশরিক এবং ইহুদীদের সাথে সম্পর্ক রাখতো । তাদের মাধ্যমে রসুল স. সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতো কাফেরেরা । কাফেরদের উদ্দেশ্য ছিলো গোপন তথ্যের ভিত্তিতে রসুল স. এর ক্ষতি সাধন করা৷ আল্লাহতায়ালা এই আয়াত নাজিলের মাধামে বিশ্বাসীগণকে কাফেরদের সঙ্গে সম্পর্কচ্যুত করে দেন। একটি মহামর্যাদামন্ডিত স্তর । হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, মানুষ তারই সাথী হবে, যার সঙ্গে তার বন্ধুত্ব থাকবে অর্থীৎ যে যে সম্পদায়ের অনুসরণ করবে, কিয়ামতের দিন হাশরের ময়দানে সে তাদের সঙ্গে তাফসীরে মাযহারী/১৮১

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।