কালাবী এবং যুজাজ এরকমই বলেছেন। কিন্তু হাসান বসরী এবং আতা বলেছেন, আল্লাহ্ কাফের থেকে মুমিন এবং মুমিন থেকে কাফের সৃষ্টি করেন । কাফের মৃত, মুমিন জীবিত ৷ যাকে খুশী তাকে অপরিমিত রিজিক দান করেন আল্লাহ ৷ বাগবী তার আপন বর্ণনাসূত্রে হজরত আলী রা. থেকে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, সুরা ফাতিহা, আয়াতুল কুরসী, সুরা আলে ইমরানের দুই আয়াত (আয়াত নং ১৮, ইন্নান্দিনা ইনদাল্লাহিল ইসলাম পর্যস্ত এবং আয়াত নং ২৬ __ ২৭) শাফায়াতের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহর সঙ্গে এগুলোর কোনো পর্দা নেই । তারা বলে থাকে, হে আমাদের প্রতিপালক ! তুমি পৃথিবীতে আমাদেরকে এমন মানুষের নিকট পাঠাতে চাও, যারা তোমার অবাধ্য হবে । আল্লাহতাযালা এবশাদ করেন, আমার জাতের কসম! আমার বান্দাদের মধ্যে যারা প্রত্যেক নামাজের পর তোমাদের কাউকে তেলাওয়াত করবে, আমি তাদের আবাস হিসাবে নির্ধারণ করবো জান্নাতকে । দান করবো খাতিরাতুল কুদস (একটি সম্মানিত স্থান) । আমি অবশ্যই তাদের প্রতি নিবন্ধ করবো রহমতের দৃষ্টি এবং প্রতিদিন তাদের শ্রয়ে ভান পূরণ করবো সত্তর রকমের, যার নিম্নতম স্তরটি হবে গোনাহসমূহের মাগফেরাত । প্রয়োজনসমূহ হবে আখেরাত সম্পর্কিত । পৃথিবীর প্রয়োজন নয়। আর গোনাহসমূহের ক্ষমা আখেরাতের নেয়ামতসমূহের মধ্যে নিম্নতম । আমি তাদেরকে শক্ৰ এবং শত্রুর হিংসানল থেকে রক্ষা করে বিজয়ী করে দেবো। তিৰরানী, হজরত মুআজ থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দেবো, যা পড়লে আল্লাহ তোমার খঝণ পরিশোধ করে দেবেন, ঝণ পাহাড় সমতুল্য হলেও ৷ আল্লাহুন্মা মালিকুল মূলক থেকে বিগইরি হিসাব পর্যন্ত এবং রহমানাদ্দুনিয়া ওয়াল আখিরাতে ওয়া রহিমাহু মা তু’তি মানতাশাউ মিনহুমা ওয়া তামনাউ মানতাশাউ ইরহামনি রহমাতান তুগনিনি বিহা আন রহমাতি বিমান সিওয়াকা ৷ ‘হে পৃথিবী ও আখেরাতের করুণাশীল আল্লাহ । আমার প্রতি করুণা বর্ষণ করো উভয় জগতের ৷ তুমি যাকে ইচ্ছা দান করো এবং যাকে ইচ্ছা দান থেকে বিরত থাকো । তোমার রহমত দ্বারা আমাকে অভাব মুক্ত করে দাও, তুমি ছাড়া রহমত বর্ষণকারী আর কেউ নেই ৷' ইবনে জারীর, সাঈদ এবং ইকরামার বর্ণনাসূত্রে হজরত ইবনে আব্বাসের বর্ণনা থেকে উল্লেখ করেছেন, হেজাজ বিন আমর, আমর বিন আশরাফের মিত্র ছিলো এবং ইবনে আবীল হাকীক এবং কায়েস বিন জায়েদের সাথে আনসারদের কিছু লোকের শে।সন বন্ধুত্ব ছিলে এই মর্মে যে, যেনো ধর্ম খেকে তাদেরকে সরিয়ে নিয়ে যেতে পারে। তাফসীরে মাযহারী/১৮০
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।