কালেমাতুল্লাহ বলি । তোমরা কি একথা স্বীকার করো? তারা বললো, আল্লাহর সাহায্য চাই৷ ঈসা কি বান্দা? আল্লাহতায়ালা প্রত্যুত্তোরে তাঁর প্রিয়তম নবীকে জানালেন, হে নবী! আপনার কর্তব্যকর্ম তো কেবল প্রচার করা। তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে এতে আপনার কোনো ক্ষতি নেই। হেদায়েত দান নয়, হেদায়েতের বাণী পৌছে দেয়াই আপনার কাজ । আমার দৃষ্টি মুমিন ও কাফের সকলের প্রতি নিবদ্ধ । তাদের উপযুক্ত প্রতিদান আমারই আওতাভৃত। সুরা আলে ইমরান £ আয়াত ২১ 4 Ss MEL SG EEE Eo) sll 422214424 117042 এক BH LOGS LDL SIAL LMI ES ৯ (0 যাহারা আল্লাহের নিদর্শন প্রত্যাখ্যান করে, অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যাহারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাহাদিগকে হত্যা করে তুমি তাহাদিগকে মর্মভ্ুদ শাস্তির সংবাদ দাও। আল্লাহতায়ালার নিদর্শন প্রত্যাখ্যানকারীরূপে এখানে ইহুদীদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তারা প্রত্যাখ্যান করেছে কোরআন ও ইঞ্জিলকে এবং তওরাতের ওই সমস্ত আয়াতকে, যাতে রসুল স. এর প্রশংসাসূচক বিবরণ ছিলো। তাদের পূর্বপুরুষরা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। রসুল স. এর সঙ্গে তারা সে রকমই আচরণ করতে চায়। তারা রসুল স. এর বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত তয়েছে। যাদুর মাধ্যমে তাকে কষ্ট দিয়েছে। আমন্নিত অতিথি করে খাদ্যে বিষমিশ্ৰিত করে দিয়েছে। পরবর্তীতে সেই বিষক্রিয়াই হয়েছিলো তাঁর পার্থিব জীবনাবসানের কারণ। কেবল নবী রসুলই নন, তাদের প্রকৃত অনুসারী ন্যায়পরায়ণতার নির্দেশ দানকারীদেরকেও তারা হত্যা করেছে। ইবনে জারীর বর্ণনা করেন, বনী ইসরাইলের নবীদের নিকট ওহি আসতো। কিন্তু সকলে পূর্ণ কিতাবধারী ছিলেন না। তারা ওহি অনুসারে মানুষকে সদুপদেশ দিতেন । তাদেরকেও শহীদ করে দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের অনুসারীরা সদুপদেশ দানের দায়িত্ব বন্ধে তুলে নিয়েছিলেন, তাঁদেরকেও শহীদ করে দেয়া হয়েছে। তাফসীরে মাযহারী/১৭৩
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।