বিরুদ্ধে । তাদের মতে পুণ্যশীল এবং পাপীদেরকে সওয়াব ও শাস্তি প্রদান করতে তিনি বাধ্য (নাউযুবিল্লাহ) । আল্লাহতায়ালা মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী । প্রথমে ক্ষমতা এবং পরে জ্ঞান। তাই এখানে হাকিম (মহাজ্ঞানী) এর পূর্বে আজিজ (মহাপরাক্রমশালী) এর উল্লেখ করা হয়েছে (আজিজুল হাকিম) । সূরা আলে ইমরান $ আয়াত ১৯ 322 2 A122 ERE EC) HBC AEG LY ML GING ESTEE ES PEALE SE | oie oc BEL hls (0 ইসলাম আল্লাহের নিকট একমাত্র দ্বীন । যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরম্পর বিদ্বেষ বশতঃ তাহাদের নিকট জ্ঞান আসিবার পর তাহাদের মধ্যে মতানৈক্য ঘটাইয়াছিল। আর, কেহ আল্লাহের নিদর্শনকে প্রত্যাখ্যান করিলে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর । হজরত কাতাদা বর্ণনা করেন, সমস্ত নবী লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই) এই সাক্ষ্যসহ আবির্ভূত হয়েছিলেন। পরবর্তী সময়ে আউলিয়া স্পদায়ের মাননীয় ও আচরণীয় মত এটিই । এই মত ও পথই ইসলাম ৷ “ই ইসলামই আল্লাহতায়ালার নিকট একমাত্র দ্বীন হিসাবে গৃহীত ৷ ইমানকে ইসলামের অন্তর্ভূত বলে মেনে নেয়া যেতে পারে। কিন্তু ইমানকে মূল ইসলামের সমার্থক না বলে আংশিক ইসলাম ধরা হয়েছে। যেমন, ইসলামের ব্যাখ্যায় রসুল স. বলেন, এ কথার স্বীকৃতি দেয়া যে, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ (ইমান), নামাডা কায়েম করা, জাকাত দেয়া, যমজান শরীফের রোজা রাখা এবং সামর্থে কুলালে হজ করা । ইসলামের এই ব্যাখ্যা তিনি দিয়েছিলেন জিব্রাইল আ.এর প্রশ্নের প্রেক্ষিতে । হাদিসটি দীর্ঘ, যার পূর্ণ বিবরণ রয়েছে বোখারী ও মুসলিমে । ইসলাম বলতে কেবল শরিয়তে মোহাম্মদী স. কেও বুঝে নেয়। যেতে পারে। পূর্ববর্তী সমস্ত ধর্মমত রহিত করে মোহাম্মদ স. এর শরিয়ত প্রতিষ্ঠিত হয়েছে। রসুল স. এরশাদ করেছেন, এখন নবী মুসা জীবিত থাকলে আমার অনুসরণ ছাড়া তার গত্যন্তর ছিলো না। হজরত জাবের থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন আহমদ ও বায়হাকী । হজরত আনাস তাহাজ্জুদ নামাজ পাঠকালে যখন শাহেদ আল্লাহ আয়াতটি পড়তেন তখন বলতেন, আমি ওই সাক্ষ্যই দিচ্ছি যা আল্লাহ্ তাফসীরে মাযহারী/১৭০
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।