“তাহাদের মধ্যে কাহাকেও কাহারও উপর শ্রেষ্ঠত্ দিয়াছি' __ অর্থাৎ রসুলগণের মধ্যে একজন অপেক্ষা অন্যজনকে অধিক সম্মান দিয়েছি। এর আভিধানিক অর্থ হচ্ছে সম্মানবৃদ্ধি _ সমস্ত বিশেষত্ব একত্র করে এক বিশেষত্বকে অপর বিশেষত্ব অপেক্ষা প্রাধান্য দেয়া । পারিভাষিক অর্থ হচ্ছে মর্যাদা সমূহের এতবেশী পূর্ণতা লাভ যাতে পৃথিবীতে কল্যাণ এবং পরকালে পৃণ্যার্জন হয়। তাঁদের মর্যাদা ও বিশেষত্বের ধরন ভিন্ন । কিন্তু সামগ্রিক সন্মান তারই যিনি অধিক পূণ্যশীল এবং আল্লাহৃতায়ালার অধিক নৈকট্যধারী। সমস্ত নবী এবং রসুলগণ রেসালাত ও নবুয়তের গুণসম্পন্ন ও পৃণ্যশীল হলেও পৃণ্যার্জনে, মর্যাদায় এবং নৈকটোযে তাদের মধ্যে পাৰ্থক্যও রয়েছে। যে পার্থক্যের প্রকৃত জ্ঞান আল্লাহই ব্রাখেন। তবে আল্লাহ্ যদি এ সম্পর্কে বলেন, তবেই তা জানা যেতে পারে। আল্লাহ্ এরশাদ করেন, ‘তাঁহাদের মধ্যে এমন কেহ রহিয়াছে যাহার সহিত আল্লাহ্ কথা বলিয়াছেন’ ব্যাখ্যাকারকগণ বলেন, এখানে হজরত মুসা আ. এর কথা বলা হয়েছে। কারণ অন্যস্থানে আল্লাহতায়ালা উল্লেখ করেছেন, ‘অতপর যখন প্রতিশ্রুত সময়ে মুসা এলো এবং তার প্রভূ তার সাথে কথা বললেন।' তবে এই উল্লেখে মুসা আ. অধিক মর্যাদাশালী _ একথা প্রমাণিত হয় না। শুধু প্রমাণিত হয় আল্লাহ্পাক ভার সাথে কথা বলেছেন। এরকম কথোপকথন অন্য কোনো নবীর সঙ্গেও হওয়া সম্ভব । কেউ কেউ বলেন, এই আয়াত দ্বারা হজরত মুসা আ. এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম _ এই দু'জনকে বোঝানো হয়েছে। হজরত মুসা আ. এর সঙ্গে কথা হয়েছে তুর পর্বতে ৷ আর রসুলেপাক স. এর সঙ্গে কথা হয়েছে মেরাজের রহস্যময় রাত্রিতে যখন দূরত্ব ছিলো ধনুকের দুই প্রান্তের সমান । অথবা তার চেয়ে কম । এই দুই অবস্থার মধ্যে ব্যবধান অনেক । “আবার কাহাকেও উচ্চ মর্যাদায় উন্নীত করিয়াছেন' _ এখানে বোঝা যাচ্ছে, একজনকে অন্য একজনের উপর অথবা একজনকে অন্য সকলের উপর মর্যাদা দেয়া হয়েছে। একারণেই কোনো কোনো নবী অন্যান্য নবীগণের তুলনায় অধিক মর্যাদাশালী। আবার নবীগণ অপেক্ষা অধিক মর্ধাদাশালী রসুলগণ । আবার রসুলগণ অপেক্ষা অধিক মর্যাদাশালী উলুল আজম রসুলগণ । আর সমস্ত নবী এবং রসুলগণের চেয়ে অধিক সন্মানিত ও মর্যাদাশালী শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা আহ্মদ মুজতাবা স. ৷ একথা বিশুদ্ধ হাদিস সমূহ দ্বারা প্রমাণিত । এর উপর সমস্ত উন্মত একমত । হজরত আবু সাঈদ খুদরী রা. বলেছেন, রসুলুল্লাহ্ সাল্লালালাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেছেন, ‘আমি কিয়ামতের দিন আদম সন্তানগণের নেতা হবো _ একথা গৌরবপ্রকাশক নয় । তখন প্রশংসার পতাকা থাকবে আমারই হাতে _ তাফসীরে মাযহারী/১৬
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।