Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

'উষাকালে প্রার্থনা বলতে এখানে সেহেরীর সময় ক্ষমা প্রার্থনাকে বোঝানো হয়েছে। এই সময়ই প্রার্থনা গৃহীত হওয়ার প্রকৃষ্ট লগ্ন । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহতায়ালা প্রেমাতিশয্যবশতঃ অবতরণ করেন পৃথিবীর নিকটতম আকাশে এবং বলেন, “আমি বিশ্বসমূহের অধিপতি । কেউ প্রার্থনা জানালে আমি প্রার্থনা মঞ্জুর করবো, যাঞ্চা করলে দান করবো. ক্ষমাপ্রার্থী হলে ক্ষমা করবো । বোখারী ও মুসলিম । মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, পরম প্রভুপ্রতিপালক তাঁর যুগল বাহু বিস্তার করে বলতে থাকেন, ‘কে আছো ঝণপীড়িত আমার কাছ থেকে গ্রহণ করো ৷’ উষার অভ্যুদয় পর্যন্ত অনুরণিত হতে থাকে প্রেমময় প্রভুপ্রতিপালকের এই আহ্বান । বাগবী হাসান বসরীর উক্তি উল্লেখ করে বলেছেন, হজরত লোকমান তার ছেলেকে বললেন, তুমি মোরগের চেয়ে পশ্চাদবর্তী হয়ো না। সেহেরীর সময় মোরগ জেগে ওঠে আর তুমি তখন শয্যাশায়ী থাকো । হজরত জায়েদ বিন আসলাম বলেছেন, উষাকালে ক্ষমাপ্রার্থী তারাই যারা ফজরের নামাজ জামাতের সাথে সম্পন্ন করে থাকেন। হাসান বসরী বলেছেন, ওই ব্যক্তি যিনি তার তাহাজ্জুদ নামাজকে সেহেরী পর্যন্ত দীর্ঘায়িত করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। নাফে বলেছেন, হজরত ইবনে ওমর সারারাত ইবাদত করতেন। বলতেন, হে নাফে । সেহেরীর সময় হয়েছে নাকি? আমি বলতাম, এখনো হয়নি৷ তিনি পুনরায় নামাজ শুরু করতেন। আবারো প্রশ্ব করলে, আমি যখন বলতাম জী হ্যা, তখন তিনি ক্ষমা প্রার্থনা করতেন এবং সকাল পর্যন্ত দোয়া করতে থাকতেন । এই আয়াতে ধৈৰ্য্যশীল বলতে পবিত্র অন্তর এবং পবিত্র প্রবৃত্তিধারীদেরকে বোঝানা হয়েছে। সুফী সম্প্দায় এ সমস্ত গুণের অধিকারী । মুজাহিদ এবং শহীদও ধৈর্যশীল সম্বোধনের যোগ্য । সত্যবাদী বলতে ওই সমস্ত আলেমকে বোঝায়, যারা দ্বীনের বিভিন্ন বিবরণকে অবিকৃতভাবে বর্ণনা করে থাকেন। অনুগত বান্দা তারাই, যাদের নামাজ দীর্ঘ ক্রোত বিশিষ্ট হয় । যাদের প্রার্থনা উপস্থাপিত হয় ভয় ও আশার মাধ্যমে । ব্যয়কারী বান্দা ভারা, খারা তাদের বৈধ উপার্জন আল্লাহতায়ালার পথে খরচ করেন । আর ক্ষমাপ্রার্থী বান্দারা হলেন সেই সমস্ত মানুষ, যারা অসাবধানতাবশতঃ ভুল করে ফেললে তওবা করে ফেলেন । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, কসম ওই পবিত্র ব্যক্তিত্বের যার কুদরতের আওতায় আমার জীবন, তোমরা পাপ না করলে আল্লাহতায়ানা তোমাদেরকে উঠিয়ে নিতেন (ধ্বংস করে দিতেন) এবং তোমাদের স্থলাভিষিক্ত করতেন ওই সমস্ত মানুষকে তাফসীরে মাযহারী/১৬৮

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।