Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ইবাদত করবে আর কোনোকিছুকে তার অংশী করবে না। এবং আল্লাহর উপর বান্দাদের দাবী এই যে, মুশরিক (অংশীবাদী) ব্যতীত কাউকে শাস্তি দেয়া হবে না। হজরত মুআজ বললেন, হে আল্লাহর রসুল । আমি কি মানুষকে এই সুসংবাদটি জানাবো না? রসুল স. বললেন, না। কারণ, এ কথার উপর ভরসা করে মানুষ বসে থাকবে (আমল করবে না)। বোখারী, মুসলিম । “ধৈর্যশীল’ অর্থ প্রবৃত্তির বিরুদ্ধাচরণকারী। পরিত্যাগ করতে হবে প্রবৃত্তির লেলিহান আকাঙ্খা এবং যা কিছু অসৎ। মেনে নিতে হবে আল্লাহতায়ালার আনুগত্য এবং যা কিছু শুভ । “সত্যৰাদী’ অৰ্থ কথোপকথনে, প্রার্থনায় এবং সাক্ষ্য প্রদানে সত্যনিষ্ঠ হওয়া । আর সবচেয়ে শ্রেষ্ঠ সত্যটিকে প্রকাশ করা । শে সত্যটি হচ্ছে - “লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদান আবদুহ ওয়া রসুলুহ ৷” জ্ঞাতব্য ৪ সত্য শব্দটির পরিসর ব্যাপক । মিথ্যা শব্দটিও ব্যাপক অর্থসম্পন্ন । সাধারণভাবে বক্তব্য, দাবী, ঘটনার বিবরণ, সাক্ষ্যদান __ সকল ক্ষেত্রেই সত্য মিথ্যার ব্যাপক সীমানা রয়েছে। সুফীগণের পরিভাষায়, সত্য মিথ্যার অন্য অর্থেরও অবকাশ আছে। সালেক (আধ্যাত্মিক পথ পরিক্রমণকারী) যখন সুলুকের (আধ্যত্যাপথে) পথে বিভিন্ন মঞ্জিল অতিক্রম করতে থাকে তখন অসতর্কতা ও অজ্ঞতার কারণে এ সমস্ত মঞ্জিলের কোনো একটিকে মূল গন্তব্যস্থল বলে ভুল করে বসে । এ রকম অবস্থায় তারা যা কিছু বলে তা অসত্য ৷ এ রকম অবস্থাও প্রকৃত সত্যবাদী বলে বিবেচিত হওয়ার অন্তরায় ৷ ওয়াল্লাহু আলাম । ‘অনুগত’ অৰ্থ প্রতিনিয়ত আল্লাহতায়ালার আনুগত্যসংলগ্ন থাকা । উদ্দেশ্য, আল্লাহতাযালার সন্তোষ লাভ । “ব্যয়কারী’ অর্থ আপন সম্পদ আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনার্থে ব্যয়কারী। “উষাকালে ক্ষমা প্রার্থনা’ বলতে বোঝানো হয়েছে আল্লাহতায়ালার ভয়ে আপন অক্ষমতাকে স্বীকার করে ক্ষমা যাঞ্চা করা। প্রকৃত কথা এই যে, আল্লাহতায়ালার পরাক্রম ও মর্যাদার উপযোগী ইবাদত বান্দার আওতায় নেই, তাই বান্দা যদি মনে করে আমার সমস্ত সৎকর্ম ও অন্যান্য কার্যনিচয় আল্লাহতায়ালাই সৃষ্টি করেছেন, তিনিই সুযোগ দান করেছেন ইবাদতের, তখন সে জানতে পারে ইবাদত কবুল হওয়াও আল্লাহতায়ালার নিছক অনুগথহ বৈ অন্য কিছু নয়। এই নেয়ামতের প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশও সম্ভবপর নয়। তাই আল্লাহ তার ক্ষমা ও সন্তোষ দ্বারা যদি সমস্তকিছুকে আবৃত করে নেন, তবেই মুক্তি । আল্লাহতায়ালা বলেছেন, ‘তিনি নিজ অনুগ্রহে মুসলমান করে দিয়েছেন। হে আমার প্রেমাষ্পদ, আপনি তাদেরকে জানিয়ে দিন -_ মুসলমান হয়ে যাওয়ায় আমাকে কোনো অনুগ্রহ করা হয়নি বরং আল্লাহতায়ালাই তার আপন অনুগ্রহে তোমাদেরকে ইমান গ্রহণের সুযোগ দিয়েছেন (তোমরা স্বীকার করবে) যদি তোমরা সত্যবাদী হও ।' তাফসীরে মাযহারী/১৬৭

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।