জ্ঞাতব্য ঃ মুমকিনুল ওজুদ বা প্রত্যেক সম্ভাব্য বস্তুই বিলয়শীল। চিরন্তন নয়। ইস্কান্দরের ইহুদীরা এবং তাদের অভিভাবকগণ সম্ভাব্য বস্তুনিচয়কে চিরন্তন বলে থাকে৷ তারা বলে, প্রত্যেক সস্তাব্য বস্তু নিজে নিজেই হয়, কেউ সৃষ্টি করে না। কিন্তু কারণের দিক থেকে এদের অস্তিত্ব চিরন্তন, যার কোনো আরম্ভ নেই। আমরা বলি, সম্ভাব্য বস্তু সমূহের মূল বিনষ্টি ও ক্ষতিগ্রস্ততা ৷ ক্ষতিগ্রস্ততা থেকে অস্তিত্বের অভ্যুদয় সম্ভব নয । সৃষ্টজগতের সকল কর্মকান্ড আন্লাহতাযালার জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে। সৃষ্টজগতের উপর আল্লাহতায়ালার গুণাবলীর প্ৰতিচ্ছায়া পতিত হলে সৃষ্টি বিকশিত হয়ে ওঠে ৷ অজ্ঞ মানুষ এই ছায়াকেই প্রকৃত অস্তিত্ব মনে করে থাকে। অস্তিত্ব অর্থ, চিরস্তন অস্তিত্ব ৷ কিন্তু সৃষ্টি তো চিরত্তন নয়। চোখের সামনে আমরা প্রতিনিয়ত দেখছি, সবকিছুর গতি ও পরিণতি ধ্বংস ও ক্ষতির দিকে সুতরাং বিলিয়মানতাই যার পরিণতি তা কখনো কল্যাণকর হতে পারে না। পূর্ণ সৌন্দর্যযমন্ডিতও হতে পারে না। প্রতিচ্ছায়ার প্রকৃত ভিত্তি নেই। স্থায়ী সৌন্দর্যও নেই । অপরদিকে আখেরাতের নেয়ামত সম্ভার এবং বিপদ মুসিবত চিরস্থায়ী । তার শুরু আছে শেষ নেই৷ বরং তা যেনো আল্লাহতায়ালার পূর্ণ গুণাবলীর প্রকাশ । সেখানে প্রতিবিষ্বজাত কিছু নেই । আল্লাহতায়ালার দয়া এবং নির্দয়তা সেখানে চিরস্থায়ী । তাই নবী এবং ওলিগণ এবং তাদের পথ প্রদর্শন প্রচেষ্টা কল্যাণকর । কারণ, তাঁরা পৃথিবীতে অবস্থানকালেও আখেরাতের অভিলাষী । আল্লাহ পাকই ভালো জানেন। সুরা আলে ইমরান £ আয়াত ১৬, ১৭ 5 GEE GSO Selif ach Ed (0 যাহারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! আমরা বিশ্বাস করিয়াছি; সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা কর এবং আমাদিগকে আগুনের আজাব হইতে রক্ষা কর; (0 তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং উষাকালে ক্ষমা প্রার্থী । আমরা বিশ্বাস করেছি, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করো __- এ রকম কথায় প্রমাণিত হচ্ছে, শুধুমাত্র ইমানই ক্ষমা লাভের জন্য যথেষ্ট । হজরত মুআজ বর্ণনা করেন, রসুল স. বলেছেন, বান্দাদের উপর আল্লাহর দাবী এই যে, তারা তার তাফসীরে মাঘহারী/১৬৬
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।