রবিয়া হারাসী রা. বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আমাকে স্বপ্নে বলা হয়েছে, একজন নেতা একটি গৃহ নির্মাণ করলেন । আপ্যায়ণের জন্য আহার্য প্রপ্ুত করলেন। ৩ারশর নিযুঞ বলেন একজন এ|হখানকারীকে । যে সাড়া দিলো, সে ওই ঘরে প্রবেশ করতে পারলো এবং পানাহার করে পরিতৃপ্ত হলো। গৃহস্বামী (নেতা)ও আনন্দিত হলেন। যে বিমুখ থাকলো সে গৃহে প্রবেশ করতে পারলো না, পানাহারের সুযোগও পেলো না । তার প্রতি গৃহস্বামী অসন্তুষ্ট হলেন। এর ব্যাখ্যায় রসুল স. বললেন, গৃহস্বামী হলেন আল্লাহ্ । আহবানকারী মোহাম্মদ স. ৷ গৃহটি ইসলামের গৃহ । আর নিমন্ত্রণের স্থান বেহেশত । দারেমী । আমি বলি, পৃথিবীর বিত্ত বৈভবকে আল্লাহ ভালোবাসেন না। তাই এদিকে মগ্ন হওয়া বাঞ্জুশীয় নয়। আল্লাহতায়ালা বলেছেন, ‘আর আপনি কখনো ওই সমস্ত বস্তুর প্রতি দৃষ্টি নিবন্ধ করবেন না, যদ্বারা ভোগোন্ম্ত কাফেরেরা পরিতৃপ্ত হয়, ওসব তো শুধু পার্থিব জীবনের চমক ৷’ জান্নাতের বিত্ত-বৈভব আল্লাহতায়ালার পছন্দনীয় । এর প্রতি যারা আকৃষ্ট হয় তারাই প্রশংসার পাত্র । এ মতন আকৃষ্টিই আল্লাহতায়ালা চান। যেমন আল্লাহতায়ালা বলেছেন, ‘এ রকম বস্তুর প্রতি লালসা করা উচিত ॥' পৃথিবীর সব কিছু ধ্বংসশীল, নতুনত্বের কলংকে কলংকিত । এ সমস্ত ধ্বংসশীল বস্তু আল্লাহতায়ালার পূর্ণত্বের প্রতিচ্ছবিকে অবলম্বন করে অস্তিত্ব লাভ করে এবং চোখ ধাঁধিয়ে দেয়। এ সমস্তের অস্তিতু আল্লাহতায়ালার অস্তিত্বের প্ৰতিচ্ছায়া তুল্য । যেমন, অজ্ঞতা অস্তিত্বশীল হয় প্রজ্ঞারূপে আল্লাহতায়ালার জ্ঞানের আবির্ভাবে। অক্ষমতা কূপ নেয় ক্ষমতার, আন্গাহতায়ালার ক্ষমতার সহায়তায় । সৃষ্টির এ রকম জ্ঞান ও ক্ষমতা প্রতিবিশ্বনির্ভর । এভাবেই চলেছে নিত্য নতুন সৃজনশীলতা । এতে কোনো কল্যাণ নেই, পূর্ণতাও নেই। এর পরিণাম নিশ্চিত ধ্বংস ৷ কিন্তু আখেরাত এর বিপরীত । আখেরাত আল্লাহতায়ালার গুণাবলীর সাথে সম্পর্কিত বলে এর অস্তিত্ব হবে অক্ষয়, চিরস্থায়ী । তাই আখেরাতের আকর্ষণ আল্লাহতায়ালার আকর্ষণের মতো । আখেরাতের ভালোবাসা প্রকৃত অরে আল্লাহতায়ালারই ভালোবাসা হজরত মোজাদ্দেদে আলফে সানী র. লিখেছেন, নবী এবং ওলীগণের আকর্ষণ আল্লাহ্ ব্যতীত আর কারো দিকে হয় না। কিন্তু দেখা যায় হজরত ইয়াকুব আ. তজৱত ইউসুফ আ. এব প্রতি অত্যধিক আকৃষ্ট ছিলেন৷ রহস্য এই. যে, হজরত ইউসুফ আ. এর সৌন্দর্য ছিলো অবিকল জান্নাতবাসীদের সৌন্দর্য । তাই তাঁর প্রতি মহব্বত প্রকৃতপক্ষে আল্লাহতায়ালারই মহববত ছিলো। রসুলে পাক স. এরশাদ করেছেন, আমি যদি কাউকে খলিল (বন্ধু) হিসাবে গ্রহণ করতাম, তবে গ্রহণ করতাম আবু বকরকে। কিন্তু তোমাদের সাথী যে আপ্লাহকেই খলিল গ্রপে গ্রহণ করে নিয়েছে। মুসলিম । তাফসীরে মাযহারী/১৬৫
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।