Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ঘোড়ায় চড়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন । নিচের মানুষেরা বলবেন, তারা তো আমাদের আলোকে অন্ধকার করে দিয়েছেন । (আল্লাহ অথবা ফেরেশতা) বলবেন, তারা আল্লাহর পথে ব্যয় করতো আর তোমরা করতে কাপরণ্য । তারা করতো জেহাদ আর তোমরা ছিলে জেহাদবিমুখ। অশ্ব এবং উচ্চ মানের উট থাকবে৷ ওশুলোর আরোহী হবে জান্নাতিরা। ইবনে ওহাব, হাসান বসরীর উক্তি উল্লেখ করেছেন, রসুল স. এরশাদ করেছেন, সবচেয়ে নিম্নমর্যাদাধারী জান্নাতবাসীর থাকবে হাজার হাজার গেলমান (অল্পবয়স্ক পরিচারক) ৷ তারা ইয়াকুতের লাল ঘোড়ার উপর চড়বে । ঘোড়াগুলোর ডানা হবে স্বর্ণনির্গিত। জান্নাতে চাষাবাদের বিবরণও পাওয়া যায়। বোখারী হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, একজন জান্নাতবাসী আল্লাহতায়ালার নিকট কৃষিকর্মের অনুমতি চাইলে আল্লাহ বলবেন, জান্নাত কি তোমার অভিলাষ পূরণে যথেষ্ট নয়? বেহেশতবাসী আরজ করবেন, কেনো নয়। কিন্তু আমি যে চাষাবাদ করতে চাই । সে চাষাবাদ শুরু করবে। চোখের পলকে তার প্রান্তর হয়ে উঠবে শস্যময় ৷ ফসল কর্তনের পর তার ফসল জমা হয়ে যাবে পাহাড় পরিমাণ । আল্লাহ বলবেন, হে আদম সন্তান! আমি তোমার কোনো ইচ্ছা অপূরণীয় রাখবো না। তিবরানী এবং আবু শায়েখও এই হাদিসটি বর্ণনা করেছেন । তাদের বর্ণনায় আরো রয়েছে, ক্ষেতের একেকটি সজী হবে বারো হাত লম্বা এবং এর জন্য তাকে কোনো পরিশ্রমও করতে হবে না । স্তুপীকৃত ফসল হয়ে যাবে টিলার মতো । এবার সন্তান সম্ভুতি প্রসঙ্গ । সন্তান-সস্তুতি তারাই লাভ করবে পৃথিবীতে যাদের সন্তান হয়েছিলো । যাদের হয়নি তারাও ইচ্ছা করলে সন্তান সন্তুতি লাভ করবে। সাধারণভাবে জান্নাতবাসীদের সন্তান লাভের বাসনা থাকবে না। হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে, জান্নাতবাসী কেউ সন্তান চাইলে, পাবে। কিন্তু এ ধরনের ইচ্ছা সাধারণত হবে না। এরপর আল্লাহ পাক এমন এক নেয়ামতের উল্লেখ করবেন, যা অনুভবসাপেক্ষ নয় । এটাই সর্বোচ্চ নেয়ামত __ আল্লাহৃতায়ালার সত্তুষ্টি । আল্লাহতায়ালার সত্তুষ্টিই পৃথিবীর নেয়ামত থেকে জান্নাতের নেয়ামতসমূহকে সন্মানিত করেছে। পৃথিবী অভিসম্পাতগ্রস্ত এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত । অবশ্য পৃথিবীর জাকেরীণ (আল্লাহর স্মরণকারী), আলেমে দ্বীন এবং দ্বীনের এলেম অন্বেষণকারীগণ এর ব্যতিক্রম । তিবৱানী হজরত ইবনে মাসউল থেকে, হডারত আবু দারদা থেকে এবং ইবনে মাজা হজরত আবু হোরায়রা থেকে এ রকম বর্ণনা করেছেন। তাফসীরে মাযহারী/১৬৪

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।