আমার সন্তান সত্তুতির জন্য ইহকালে ও পরকালে কল্যাণ নির্ধারণ করুন এবং দান করুন আখেরাতের উত্তম অংশ । আর আখেরাতই তো স্থায়ী । ie আয়াত ১৫ ee diss, CEE নই iirc PEGs, AVA a [e) BEA UO BLS Zh ali (0 বল, আমি কি তোমাদিগকে এই সব বস্তু হইতে উৎকৃষ্টতর কোন কিছুর সংবাদ দিব? যাহারা সাবধান হইয়া চলে তাহাদের জন্য উদ্যানসমূহ রহিয়াছে যাহাদের পাদদেশে নদী প্রবাহিত; সেখানে তাহারা স্থায়ী হইবে, তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহের নিকট হইতে সত্ুষ্টি রহিয়াছে। আল্লাহ্ তাহার দাসদের দুষ্টা । পার্থিব ধ্বংসশীল সৌন্দর্যের বিপরীতে আল্লাহতায়ালা সংবাদ দিয়েছেন জান্নাতের, পূতপবিত্র রমণীদের, যারা ঝতুবতী হওয়া থেকে পবিত্র, প্রাকৃতিক প্রয়োজনাদি থেকে মুক্ত এবং কুমারী । শেষে বলেছেন, আল্লাহতায়ালার সনস্তোষভাজন হওয়ার কথা । সন্তান সত্তুতির উল্লেখ করেন নি। কেননা, সন্তান লাভের ইচ্ছা এবং পয়োজন হয় পৃথিবীতে । ঘোড়া, চতুস্পদ জস্তু এবং স্বর্ণরৌপ্যেরও উল্লেখ করেননি। কারণ এ সমস্তের প্রয়োজনও বেহেশতবাসীরা অনুভব করবেন না। হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, আল্লাহতায়ালা বলবেন, হে বেহেশতীবৃন্দ। বেহেশতীরা উত্তর দিবে, হে আল্লাহ্, আমরা উপস্থিত । কল্যাণসমূহ তোমারই । আল্লাহতায়ালা বলবেন, তোমাদেরকে যা দেয়া হয়েছে তা কি আরো বাড়িয়ে দেবো? তাঁরা বলবেন, হে আমাদের প্রতিপালক! আরো কিছু কি আছে! আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর অবতীর্ণ করবো আমার সন্তোষ । কখনো আর অসন্তুষ্ট হবো না। বোখারী, মুসলিম আমি বলি, এই আয়াতে বেহেশতের উল্লেখ করে মানুষের অন্তরের সমস্ত কামনা বাসনা চরিতার্থ হশ্ডয়ার সংবাদ দেয়া হয়েছে। আল্লাহ বলেছেন, বেহেশতে তোমরা যা চাইবে তাই পাবে। তোমাদের চোখ জুড়িয়ে যাবে। সন্তান সন্ভুতি, তাফসীরে মাযহারী/১৬২.
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।