Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সৌন্দর্যের সৃষ্টা আল্লাহ। সাধারণভাবে সৌন্দর্যের প্রতি আকৃষ্টি ক্ষতিকর নয়। আল্লাহতায়ালা বলেছেন, ‘আপনি বলুন কে হারাম করলো আল্লাহর সৃষ্ট পোশাক যা তিনি স্বীয় বান্দাদের জন্য বানিয়েছেন।’ কিন্তু সোন্দর্যের প্রতি আকর্ষণ যদি সৌন্দর্যের স্রষ্টা সম্পর্কে উদাসীন করে দেয়, তবেই বিপদ । এই বিস্মরণের কারণ শয়তান এবং শয়তানের কুমন্ত্রণা ৷ বিস্মৃত মানুষ তার আপন কর্মেই মগু । আল্লাহতায়ালা বলেছেন, ‘আর এমনিভাবে আমি সুশোভিত করে দিয়েছি প্রত্যেক উম্মতের জন্য তাদের কার্যসমূহকে ৷' এবং আমি সুসজ্জিত করেও রেখেছি তাদের কার্যাবলীকে। তাই তারা উদভ্রান্তির শিকার ৷’ অন্যত্র বলেছেন, ‘শয়তান তাদের কাজগুলোকে তাদের আকর্ষণীয় করে রেখেছে এবং তাদেরকে সৎপথ থেকে দূরে রেখেছে।' এই আয়াতে পার্থিব সৌন্দর্যের তালিকায় রমণী, সন্তান-সম্ভুতি, বিপুল বিত্ত-বৈভব, চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেতখামারের কথা বলা হয়েছে। বিপুল বিত্ত- বৈভবের সংজ্ঞা সুনির্ধারিত নয় । হজরত মুআজ বিন জাবাল বলেছেন, এর পরিমাণ দুইশত আউকিয়া । হজরত ইবনে আব্বাস বলেছেন, বার শত মিসকাল অথবা বার হাজার দিরহাম অথবা এক হাজার দিনার । হজরত সাঈদ বিন জোবায়ের এবং হজরত ইকরামা বলেছেন, শত হাজার এবং শত সের শত রেতল (পাউন্ড) এবং শত মেসকাল এবং শত দিরহাম (অর্থাৎ প্রত্যেক বস্তুর পরিমাণ একশত) । সুদ্দী বলেছেন, চার হাজার মিসকাল। হাকেম বলেছেন, আকাশ ও পৃথিবীর সমস্ত কিছুকেই বিপুল বিত্ত-বৈভব (ক্বিনতর) বলা যেতে পারে। কেউ কেউ বলেন, গাভীর চামড়া ভর্তি মেশক হলো ক্নিনিতর । বিষয়টি মতানৈক্যদীর্ণ। ক্বিনতরের পরের শব্দটি 'মুকুনতর' এর অর্থ, পুঞ্জীভূত সম্পদ বা রাশিকৃত বৈভব । জুহাক বলেছেন, এর অর্থ __ সুদৃঢ় (মজবুত) সাদী বলেছেন, এর অর্থ সম্পদ জমানোর স্থান (ব্যাংক) । ফারাহ বলেছেন, কয়েক গুণ অর্থাৎ দ্বিগুণ চর্তুগুণ =—এরকম। মুক্নতরের পরের শব্দ যাহাব-এর এক অর্থ যাওয়া । আসল অর্থ স্বর্ণরৌপ্য। যাওয়া আসা স্বর্ণরৌপ্যের স্বভাব। এব পরের উল্লেখে রয়েছে চিহ্নিত অশ্ব এবং গবাদিপশু __ উট, গাভী, মহিষ, বকরী ইত্যাদির কথা। সব শেষে রয়েছে শস্যক্ষেত্র । আল্লাহ্তায়ালা জানিয়েছেন, এ সমস্ত বস্তু মনকে ভোলায় । এমনভাবে ভোলায় যে, এ সবের সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার কথা আর মনে পড়ে না। আল্লাহতায়ালা স্মরণ করিয়ে দিচ্ছেন, এ সমস্ত কিছু ধ্বংসশীল; প্রকৃত আশ্রয় আল্লাহঙায়ালাই । হজরত কাতাদা বলেন, হজরত ওমর এই আয়াত পাঠ শেষে বলতেন, হে আমার আল্লাহ: আমার ও তাফসীরে মাযহারী/১৬১

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।