ছিলো যে, কখনো মুসলমানরা কাফেরদেরকে দ্বিগুণ দেখছিলো আবার কখনো কাফেররা দ্বিগুণ দেখছিলো মুসলমানদেরকে ৷ 'দ্বিগুণ' অর্থ এখানে অধিক অথবা অত্যাধিক ৷ সংখ্যাগত গণনার ভিত্তিতে দ্বিগুণ নয়। যুদ্ধের প্রথম দিকে কাফেররা দেখেছিলো, মুসলমানদের সংখ্যা অনেক কম৷ এই অবস্থা তাদেরকে উদ্ধত করে তুললো । যুদ্ধ শুরু হওয়ার পর তারা দেখলো মুসলমানদের সংখ্যা দ্বিগুণ । তখন তারা ভীত হলো, মুষড়ে পড়লো । পরিশেষে পরাজয় বরণ করলো। অপর দিকে কাফেরদের সংখ্যা কম দেখতে পেয়ে মুসলমানরা দৃঢ়চিত্ত হলো । আর দৃঢ়চিত্ততার ফল স্বরূপ বিজয়ী হলো। তাদের দৃঢ়চিত্ততার মূল কারণ অবশ্য ছিলো, আল্লাহতায়ালার প্রতিশ্ুতি, ‘অতঃপর যদি তোমাদের মধ্যে একশতজন দৃঢ়পদ থাকে, তবে তারা দুইশত জনের বিরুদ্ধে বিজযী তবে ৷” হজরত ইবনে মাসউদ বলেন, প্রথমে আমরা কাফেরদেরকে দ্বিগুণ দেখতে পাচ্ছিলাম । পরে দেখলাম, তারা ও আমরা সমান সংখ্যক । এরপরে আমাদের দৃষ্টিতে তাদের সংখ্যা গেলো কমে । আমি আমার সামনের জনকে বললাম, আশ্চর্য! আমাদের একজনকে তো সত্তরজন মনে হচ্ছে। তিনি বললেন, আমার তো মনে হচ্ছে, একশ'। আল্লাহতায়ালা যাকে চান তাকে আপন শরণ দানে শক্তিশালী করেন। এই ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ । কমকে বেশী দেখানো এবং প্রায় নিরস্ত্রদেরকে পূর্ণ সশস্ত্রদের উপরে বিজয়ী করা আল্লাহতায়ালা ইচ্ছা ও সাহায্যেই সম্ভব । এই ঘটনা প্রত্যক্ষকারী যারা একদল অপর দলকে দেখেছে অথবা যারা উভয় দলকে দেখেছে তাদের জন্য নিশ্চিত নিদর্শন । সূরা আলে ইমরান £ আয়াত ১৪ BANG As Cs A ES ICS EE ELS ET 22 GSES Ks SGI IAAL Sis, A (] নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদিপশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট সুন্দর করা হইয়াছে। এই সব ইহ- জীবনের ভোগ্যবস্তু। আর আল্লাহ, তাহার নিকট উত্তম আশয়স্থল । তাফসীরে মাযহারী/১৫৯
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।