সালমা থেকে এবং মুসলিম হজরত আবদুল্লাহ্ বিন ওমর থেকে এবং তিরমিজি ও ইবনে মাজা হজরত আনাস থেকে বর্ণনা করেছেন। বোখারী ও মুসলিম জননী আয়েশা এবং হজরত আবু মুসা আশআরী থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেন, অন্তর সমূহ এরকম __ যেমন কোনো পালক খোলা মাঠে পড়ে রয়েছে এবং বাতাস তাকে এদিক ওদিক করে দিচ্ছে। আহমদ । সুরা আলে ইমরান £ আয়াত ৯ SELLS BES TI le ER SIGS [0] হে আমাদের প্রতিপালক! তুমি মানবজাতিকে একদিন একত্রে সমাবেশ করিবে ইহাতে কোনো সন্দেহ নাই; আল্লাহ্ নির্ধারিত সময়ের ব্যতিক্রম করেন না। এই আয়াতটিও একটি পুতপবিত্ৰ প্ৰাৰ্থনা । বলা হচ্ছে, হে. আমাদের প্রভুপ্রতিপালক ! আমরা বিশ্বাস করি, কিয়ামত নিশ্চিত । তুমি সেদিন বিচারের জন্য সকলকে একত্রিত করবে __ একথাও নিশ্চিত । তোমার নির্ধারিত সময়ের ব্যতিক্রম হয় না। তোমার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। অঙ্গীকার ভঙ্গ তোমার মর্যাদার পক্ষে অশোভনীয় । এই বাক্যের প্রেক্ষিতে ক্ষমা করার উদ্দেশ্যে শাস্তির মেয়াদকে দীর্ঘায়িত করা আমাদের মতে বৈধ । তওবা করা হলেও । না হলেও ৷ মোতাজিলারা বলে, শাস্তির অঙ্গীকার বিলন্বিত হওয়া বৈধ । প্রাণ হিসাবে তারা এই আয়াতকে পেশ করে। আমরা বলি, এই আয়াত মতলক নয় মুকাইয়েদ অর্থাৎ আসল ব্রয় বরং শর্ত । মন্দের শাস্তি শর্তযুক্ত। ফাসেক যদি তওবা না করে তবে শাস্তি হবে। তওবা করলে হবে না। তওবা না করার কারণে শাস্তি হলে, ক্ষমা না করার কারণে শাস্তি হবে। অর্থাৎ পাপীদেরকে আল্লাহ্ ক্ষমা না করলে আযাব হবে। আল্লাহতায়ালা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ্ তার সঙ্গে শরীক করার অপরাধ ক্ষমা করবেন না। অন্যান্য পাপগুলো তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন ।' আরো বলেছেন, ‘তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন __ যাকে ইচ্ছা শাস্তি দিবেন।' অন্যত্র বণেছেন, “‘বিপথগামীরা ব্যতীত আল্লাহ্র রহমত থেকে কেউ নিরাশ হয়না” আবারো বলেছেন, ‘আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয়ো না।' এই প্রসঙ্গের হাদিস রয়েছে অনেক । তাফসীরে মাযহারী/১৫৫
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।