Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

“ওয়াও’ অব্যয়টি সংযোজক হওয়ার কারণে অর্থ দাড়াবে এরকম মোতাশাবেহাত আল্লাহ্‌ জানেন এবং ওলামায়ে রসিখিনও জানেন । ইয়াকুলুনা আমানন। বিহি - অর্থাৎ ওলামায়ে রসিখিন বলেন, মোতাশাবেহাত এর এই ৬|নটুকু আমরা রাখি যে, সম্পূর্ণ কোরআনই আমাদের প্রভুপ্রতিপালক অবতীর্ণ করেছেন আর আমরা এর উপর ইমান এনেছি এর প্রমাণ স্বরূপ বলা হয়েছে -_ লিল ফুক্াৱাইল্লাজিনা উখরিজু মিন দিয়ারিহিম -_ ওয়াল্লাজীনা তাবাউউয়ায়ু দৃদারা ওয়াল ইমান. অতঃপর বলা হয়েছে ওয়াল্লাজীনা জা-উ মিমবা'দিহিম ইয়াকুলুনা রব্বানাগ্‌ফিরলানা ওয়ালিইখওয়া মিনাল্লাজীনা সাবাকুনা বিল ইমান। এখানে ইয়াকুলুনা অর্থাৎ ‘তারা বলে’ এই কথাটি ওলামায়ে রসিখিনের বিশ্বাসপত অবস্থা - এৱকম বর্ণনা কৱেছেন মুজাহিদ ৷ এবং হজৱত ইবনে আব্বাস ৱা. বলেছেন, আমি ‘ওয়ার রসিখুনা ফিল ইলম' এর অন্তর্ভূত_ অর্থাৎ আমি মোতাশাবেহ্র তাফসীর জানি । অন্য বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, যারা মোতাশাবেহ্র অর্থ জানেন আমিও তাদের মধ্যে একজন ৷ অধিকাংশ আলেমের মত এই যে, "ওয়ার রসিখুন' এর ‘ওয়াও’ বিগত বাক্য ইল্লাল্লাহ এর উপর শেষ হয়েছে। শুরু হয়েছে নতুন বাক্য । হজরত উবাই বিন কাৰ, হজরত আয়েশা এবং হজরত ওরওয়া বিন জুবায়েরের বর্ণনাও এরকম ছিলো। তাউসের বর্ণনায় এই বক্তব্যের সম্পর্ক হজরত ইবনে আব্বাসের দিকেও প্রত্যাবর্তিত হয়েছে। হাসান বসরী এবং অধিকাংশ তাবেয়ীদের মত ছিলো এরকমই । কুসাই, ফারা এবং আখফাসের নিকট এই বক্তব্যই পছন্দনীয় ছিলো। এর সমর্থন রয়েছে হজরত ইবনে মাসউদের দ্বিতীয় ক্ররোতের দ্বারাও । তার ক্রোত অনুযায়ী ‘ওয়ার রসিখুন’ এর সংযোগ আল্লাহর উপর হওয়া সম্ভব নয়। হজরত উবাই ইবনে কাবের ক্রোতেও এই ধারণার সমর্থন মিলে। এইজন্য ওমর বিন আবদুল আজীজ র. বলেছেন, তফসীরে কোরআনের বিদ্যায় ‘আমরা ইহা বিশ্বাস করি’ এই কথাটি রসিখীন (জ্ঞানে সুগভীর) এর জ্ঞানের শেষ সীমা । “সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত’ __ এখানে সমস্ত বলতে মোহকাম, মোতাশাবেহ্‌, নাসেখ, মনসুখ এবং যার মর্মার্থ জানা যায় এবং যার মর্মার্থ জানা যায় না _ সমস্ত কিছুকেই বোঝানো হয়েছে। আমি বলি, রসেখীনের হাল ওই সমস্ত লোকের হালের বিপরীত, প্রবৃত্তির কামনা-বাসনার প্রভাবে যাদের অন্তর্বিকৃতি ঘটেছে । তাদের মত প্রবৃত্রিপ্রমূত ৷ যখন জ্ঞানের আলো তাদের সম্মুখে প্রতিভাসিত হয় এবং শরিয়তের কোনো হুকুম তাদের ধারণার অনুকূলে আসে তখন সেই প্রতিভাস তাদেরকে অল্প কিছুদূর যেতে সাহায্য করে। তখন তারা তাকে মেনে নেয় । কিন্তু কোরআনের কোনো হুকুমের ব্যাখ্যা না বুঝলে তারা হয়ে পড়ে হতবিহবল । শরিয়তের হুকুম তখন হয়ে উঠে তাদের মতের প্রতিকূল । তারা হয়ে পড়ে অমান্যকারী ৷ তাফসীরে মাযহারী/১৫৩

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।