Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আলাইনা বায়ানাহ (অতঃপর এটা বর্ণনা করে দেয়া আমার দায়িত্ব) এই আয়াতদৃষ্টে বোঝা যায়, কোরআনের মোহকাম এবং মোতাশাবেহ উভয় প্রকারের আয়াতের অর্থ জানা রসুলপাক স. এর জন্য জরুরী । কোরআনের কিছু অংশ জানা এবং কিছু অংশ অজানা __ এরকম অবস্থা রসুল স. এর জন্য শোভনীয় নয়। অন্যথায় কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য ব্যর্থ হবে এবং আল্লাহতায়ালা হবেন প্রতিশ্ণত ভঙ্গকারী ( কারণ তিনি বলেছেন, বর্ণনা করে দেয়া আমাৱ দায়িত্‌) ৷ বিশুদ্ধ মত এটাই, যা আমরা সুরা বাকারার ব্যাখ্যায় প্রথমে লিখে দিয়েছি। প্রকৃতপক্ষে মোতাশাবেহ একটি গোপন রহস্য, আল্লাহ্‌ এবং আল্লাহ্র রসুলের মধ্যে । এই জ্ঞান সাধারণের জন্য নয়, বরং সাধারণদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভবই নয় । তবে কামেল ব্যক্তিয়া এর ব্যভিক্রন । ভারা এলে লাপুননীর মাধ্যমে এই জ্ঞান লাভ করতে পারেন। আল্লাহৃতায়ালার জাত এবং সেফাতের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীরা এই জ্ঞান পেয়ে থাকেন। চেষ্টা কিংবা চিন্তা গবেষণা এক্ষেত্রে অচল। “যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে, ‘আমরা ইহা বিশ্বাস করি’ __ জ্ঞানে সুগভীর যারা তারাই সুন্নত ওয়াল জামাত তাঁরা সুদৃঢ়ভাবে মোহকামকে ধারণ করেছে এবং কোরআন মজীদের তাফসীরে সাহাৰা এবং তাবেয়ীদের এজমাকে মেনে নিয়েছে। মোতাশাবেহকে করেছে মোহকামের অনুকূল ৷ তারা কুপ্রবৃত্তির কামনা ও অপরিচ্ছন্নতা থেকে মুক্ত । কেউ কেউ বলেছেন, ‘জ্ঞানে সুগভীর’ বলতে ওই সমস্ত আহলে কিতাবদেরকে বোঝানো হয়েছে যারা মুসলমান হয়ে গিয়েছিলেন। আমি বলি, এরকম মনে করার কোনো কারণ নেই। মারেফাতবিদগণ বলেন, জ্ঞানে সুগভীর ওই সমস্ত লোক, যারা নফস ও ইন্তিয়শবণতাকে ফান। করে কামনাবাসনা| থেকে পুরাপুরি পৃথক হতে পেরেছেন। আল্লাহ্তায়ালার জাতী নূরের রহস্যময়তায় তারা এরকম নিমজ্জিত যে, সন্দেহের উদ্রেক তাদের মধ্যে হয়ই না। তারা এমন বলেন, পর্দা উঠিয়ে দিলেও যতোটুকু বিশ্বাস আমাদের রয়েছে তার চেয়ে বেশী হবে না । অর্থাৎ আমাদের বিশ্বাসে অতিরিক্ত কিছুর প্রবেশাধিকার নেই । আমাদের ইমান আইনে মোশাহেদা (প্রত্যক্ষগোচরতা নির্ভর) । আমাদের হক্কুল একীন হাসিল হয়ে গিয়েছে (সুফীগণের পরিভাষায় আল্লাহ্র নূর অবলোকন করাকে মোশাহেদা বলে) । তিৰরানী ও অন্যান্যরা হজরত আৰু দারদা থেকে উল্লেখ করেছেন, একৰার রসুল স. কে ওয়ার রসেখীনা ফিল ইলম (জ্ঞানে সুগভীর) সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন, যার জিহ্বায় সত্য কসম উচ্চারিত হয়, অন্তর স্থির থাকে এবং উদর ও লজ্জাস্থান হারাম থেকে মুক্ত তারাই জ্ঞানে সুগভীর । আমি বলি, এই বৈশিষ্ট্য সুফীদের মধ্যে পাওয়া যায়। আয়াতের শব্দবিশ্রেষণের মধ্যে হানাফী ও শাফেয়ীদের মতানৈক্য রয়েছে। একদল বলেন যে, ‘ওয়ার রসিখুন' বাক্যের তাফসীরে মাযহারী/১৫২

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।