“যাহাদের অন্তরে সত্য-_লংঘন প্রবণতা রহিয়াছে’ এই কথায় ইঙ্গিত করা হয়েছে নাজরানের সেই খৃষ্টান প্রতিনিধিদলের প্রতি । তারা রসুল স. কে বলতে লাগলে৷, আপনি ঈসা আ.কে কণেমাঙুগ্লাহ ও গ্ুহপ্লাৎহ বলেন ন|। তিনি স. বললেন, কেনো বলবো না৷ তারা বললো, আমাদের জন্য এই যথেষ্ট । তখন এই আয়াত নাজিল হলো। কালাবী বলেছেন, এই আয়াত এক দল ইহুদীদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, হুয়াই ইবনে আখতাব এবং কাব বিন আশরাফ সহ ইহুদীদের এক দল রসুল স. এর নিকটে এলো । হুয়াই বললো, আমরা জানতে পারলাম আপনার উপর আলিফ লাম মীম অবতীর্ণ হয়েছে। আমরা আপনাকে কসম দিয়ে বলছি, ঘটনাটি কি সত্যি? রসুল স. বললেন, হ্যা । আবজাদ গণনার মাধ্যমে হুয়াই বললো, এ কথা সত্য হলে আপনার উন্মতের স্থায়ীত্ হবে একাত্তর বৎসর __ গণনাতে তাই আসে । এছাড়া অন্য কিছু কি অবতীর্ণ হয়েছে? তিনি স. বললেন হ্যা । আলিফ লাম মীম ছুদ নাজিল হয়েছে। হয়াই বললো, তবে তো সময় বেড়ে গেলো। এবার হলো একশ’ একষটটি বৎসর । আর কিছু ৷ রসুল স. এরশাদ করলেন, আলিফ লাম, র। সে বললো, তবে তো আরো বেশী হয়ে গেলো-_দু'শো একুশ বৎসর আর কী নাজিল হয়েছে? রসুল স. বললেন, আলিফ লাম মীম র। সে বললো, অনেক সময় হয়ে গেলো যে_ দুইশ একাত্তর বৎসর ৷ আপনি যে আমাদের গণনা বিশৃঙ্খল করে দিলেন। আমরা বুঝতে পারছিনা, বেশী সময় নির্ধারণ করবো না কম সময় । আমরা এসব মানি না। তখন এই আয়াত অবতীৰ্ণ হয়েছে। ইবনে জারিহ্ বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে মুনাফিকদের উদ্দেশ্যে । হাসান বলেছেন, খারেজীদের উদ্দেশ্যে । ইমাম আহমদ ও অন্যান্যরা হজরত আবু উমামা থেকে বলেছেন, কাতাদা রা. যখন এই আয়াত পড়তেন __ তখন বলতেন, এই আয়াতের উদ্দেশ্য হরোরিয়া এবং সাবীয়া দল যদি না হয় তবে আমি জানি না তারা কে। কেউ কেউ বলেছেন, যাদের উদ্দেশ্যে হোক না কেনো তারা সবাই বেদাতী। হজরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. একবার এই আয়াত পাঠ করার পর তখন বুঝবে তারা ওই লোক -_ যাদের কথা আন্লাহ্তায়ালা এই আয়াতে উল্লেখ করেছেন । তাদের সাথে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকবে । বোখারী । হজরত আবু মালেক আশতআরী বর্ণনা করেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, আমি আমার উম্মতের তিনটি বিষয়ে আশংকা করি। একটি এহ যে, কোনো কোনো মানুষ কিতাব খুলে মোতাশাবেহ্ আয়াতের ব্যাখ্যা উদ্ধারে গলদঘর্ম হবে। তাফসীরে মাযহারী/১৪৯
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।