Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

যাহাদের অন্তরে সত্য-লংঘন প্রবণতা রহিয়াছে শুধু তাহারাই ফিৎনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যাহা রূপক তাহার অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না। আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে, ‘আমরা ইহা বিশ্বাস করি, সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত; এবং বোধ- শক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ্‌ শিক্ষা গ্রহণ করে না। কোরআন শরীফের কিছু আয়াত সুস্পষ্ট, কিছু আয়াত রূপক । সুষ্পষ্ট আয়াতের শব্দসম্ভার, বাক্যাবলী, সবহ সুস্পষ্ট । সন্দেহমুক্ত । গভীর অভিনিবেশ ছাড়াই এগুলোর অর্থ বোঝা যায়। যেমন, ‘আপনি বলে দিন তোমরা এসো এবং পড়ো যা তোমাদের প্রতিপালক তোমাদের উপর হারাম করেছেন, তোমাদের প্রভুপ্রতিপালক আদেশ করেছেন; তোমরা তাঁকে ছাড়া অন্য কারো উপাসনা করো না; তার সমতুল্য কিছুই নেই; তিনি সবকিছু শোনেন এবং দেখেন' ইত্যাদি ৷ কিছু আয়াত বুঝতে অবশ্য যৎসামান্য অভিনিবেশ প্রয়োজন । এগুলোও সুস্পষ্ট আয়াতের আওতায় পড়ে । যেমন, চুরি সংক্রান্ত আয়াত । এর মধ্যে যে পকেট কাটাও পড়ে, সামান্য চিন্তাতেই তা স্পষ্ট হয়ে যায়। আবার কাফন চুরি এই আয়াতের হুকুমের মধ্যে পড়ে না। কারণ মৃত ব্যক্তি কাফনের মালিক নয়। মৃতের উত্তরাধিকারীরাও কাফনের মালিক নয়। অন্য এক আয়াতে আল্লাহতায়ালা বলেছেন, ‘পা ধৌত করো টাখনু পর্যন্ত'। এই আয়াতে ধৌত করার শেষ সীমা নিদেঁশ করা হয়েছে। একটু চিন্তা করলে বোঝা যায়, এখানে 'টাখনু পর্যন্ত" অর্থ হবে টাখনুসহ ৷ এই ব্যাপারে তাই একমত্য হয়েছে। এক বর্ণনায় আছে, “সালাসাতা কুরু' __ এর অর্থ ইমাম শাফেয়ীর নিকট ঝচতু থেকে পবিত্রাবস্থা। হানাফীদের মতে ঝতু (হায়েজ) অবস্থা । একটু চিন্তা করলে বোঝা যায় এখানে তিন খতুই উদ্দেশ্য । তুহুর বা পবিত্র অর্থ হলে তিন সংখ্যা পুরা হয় না। কেননা তালাক তুহুর থেকে শুরু হয়। ইদ্দতের সময় তুহুর থেকে গণনা করলে তিন তুহুর পুরা হয় না । গণনা না করলে তিন তুহুরের বেশী হয়ে যায়। এজন্যই বুঝতে হবে, এখানে তিন হায়েলই অর্থ ৷ অন্য একটি আয়াত “এ কাচ রৌপ্য নির্মিত হবে;’ একটু চিন্তা করলেই বোঝা যায়, কাচ বলতে ওই পাত্র বোঝানো হয়েছে যা তৈরী হবে রূপা দিয়ে এবং যার পরিচ্ছন্নতা হবে চকচকে সীসার মতো । এ ধরনের আয়াতকেই আয়াতে মোহকামাত বা সুস্পষ্ট (মোহকাম) আয়াত বলে৷ হজরত ইবনে আব্বাসের বদোলতে আপাতদৃষ্টিতে স্পষ্ট নয় এ রকম আয়াতও মোহকাম আয়াতের অন্তর্ভূত হয়েছে। এ রকম হয়েছে তার বিজ্ঞজনোচিত তাফসীর (ব্যাখ্যা) এর কারণে । মোহাম্মদ জাফর বিন জোবায়ের বলেছেন, ‘মোহকাম’এর অর্থ দ্বার্থহীনতা। বিকল্প অর্থের সম্ভাবনা যাতে নেই। কেউ কেউ বলেছেন, ‘মোহকাম' অর্থ প্রসিদ্ধ । এর উপস্থাপনা সম্পূর্ণতই প্রকাশ্য । তাফসীরে মাযহারী/১৪৭

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।