এই দোয়ার নাম দোয়ায়ে ইউনুস হাকেম লিখেছেন, দোয়ায়ে ইউনুসই আল্লাহ্র ইসমে আজম । এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ্ কবুল করবেন এবং কিছু চাইলে দান করবেন। হজরত ইয়াজিদ বলেন, হে আল্লাহ্র রসুল! আমি এক ব্যক্তিকে এই বলে দোয়া করতে দেখেছি, আয় আল্লাহ্! নিশ্চয়ই আমি তোমার নিকট চাই, আমি যেনো সাক্ষা দেই তুমি বাতীত কোনো মাবুদ নেই । তুমি এক, অমুখাপেক্ষী, তুমি কারো সন্তান নও। তোমারও কোনো সন্তান-সন্ততি নেই । তোমার সমতুল্য কেউ নেই । রসুল স. বললেন, আল্লাহ্র নিকট এমন ইসমে আজম পড়ে দোয়া করে কেউ কিছু চাইলে তিনি দান করেন, দোয়া করলে কবুল করেন। আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা, তিৱমিডি, হাকেম, ইবনে হাব্বান। হজরত আনাস বলেছেন, আমি মসজিদে বসেছিলাম । এমন সময় এক ব্যক্তি নামাজ পাঠরত অবস্থায় বলতে লাগলো, হে আমার আল্লাহ্! আমি তোমারই নিকট প্রার্থনা করি। সমস্ত প্রশংসা তোমার । তুমি ব্যতীত কোনো মাবুদ নেই । তুমি অতি দয়ালু ও অনুগ্রহ দাতা । আসমান ও জমিনের সৃষ্টিকর্তা । হে প্রতাপশালী ও সস্ত্রমশালী ৷ হে চিরঞ্জীব হে সংরক্ষণকারী। রসুল স. এরশাদ করলেন, ওই ব্যক্তি এমন ইসমে আজম নিয়ে দোয়া করলো, যে নাম নিয়ে দোয়া করলে আল্লাহ্ কবুল করেন এবং কিছু চাইলে প্রদান করেন । উল্লেখিত হাদিসগুলোর ব্যাখ্যায় ও তিনটি সুরায় ইসমে আজম রয়েছে। হজরত জাবেরের একটি মারফু হাদিস এই যে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ উত্তম জিকির । তিরমিজি । হজরত মুআজের মারফু হাদিসও এরকম, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ জান্নাতের চাবি । হাদিসটি বহুবিদিত (মুতাওয়াতির)। জ্ঞাতব্য ঃ লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লা আংতা, লা ইলাহা ইল্লাল্লাহ _ এগুলোকে হাদিস শরীফে ইসমে আজম বলা হয়েছে, হুয়া (তিনি) এবং আংতা (তুমি) এর উদ্দেশ্য আল্লাহই । এই সর্বনাম দু'টির মাধ্যমে বর্ণিত বাক্যের মর্যাদা অনেক বেশী । এগুলোর উদ্দেশ্য আল্লাহ্র জাতের (অস্তিত্বের) প্রতি প্রবর্তিত হয়। আর জাত, সিফাতের (গুণাবলীর) সম্মিলিত অবস্থা । এ জন্যই সকল গুণবাচক নামের তুলনায় জাতী নামের (আল্লাহ্) গুরুত্ব অধিক । আল্লাহ্ শব্দে সমস্ত সিফাত (গুণ) একত্রিত রয়েছে। অন্যান্য নাম ও গুণ সমূহ জাতকে পূর্ণরূপে নির্দেশ করেনা । সুফীগণ সবচেয়ে বেশী ফলদায়ক জিকির হিসেবে, লা ইলাহা ইল্লাল্লাহ্ কে বেছে নিয়েছেন _ উদ্দেশ্য, অন্যান্য নাম এবং গুলসমূহ ব্যতীতই যেনো খালেছ জাত পর্যস্ত সম্পর্কিত হওয়া সম্ভব হয়। তাফসীরে মাযহারী/১৪৩
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।