মুসলিম ও তিরমিজিতে হজরত ইবনে আব্বাসের বর্ণনায় ‘সাধু, সাধু" এর পরিবর্তে বলা হয়েছে, ‘আমি এমনই করেছি’ । হডাৱত আব্বাসেৱ দ্বিতীয় বৰ্ণনায় এসেছে, ‘গোফনানাকা’ পড়ার পর আল্লাহ্ বলেন, কৃদ গফারতু লাকুম (আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি) । আও আখত্'না পড়ার পর বলেন, লা উয়াখিযুকুম (আমি তোমাদের হিসাব নিব না)। লা তাহমিল আলাইনা এর পরে বলেন, লা আহমিল আলাইকুম, লা তুহাম্মিলনা এর পরে প। উৎাম্মিলকুম এবং ওয়াফু আননর পরে বলেন, ‘আমি তেমাদের গোনাহ মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। তোমাদের উপর রহমত দান করেছি এবং কাফেরদের উপর তোমাদেরকে বিজয়ী করেছি ।' এই হাদিস প্রমাণ করছে যে, আল্লাহর নিকট থেকে দোয়া কবুল করিয়ে নেয়া হয়েছে। ভুলক্রটির অভিযোগ তোলা হবে না। এ অবস্থা সমস্ত উম্মতের জন্যে । এটা এঁকমত্য । কারণ, এই কোরআনের কোনো হুকুম, বিজ্ঞপ্তি আর কখনো রহিত হবে না। পরিবর্তিত ও পরিবর্ধিতও হবে না। সুতরাং বিজয়ের সংবাদ সকল উন্মতের জন্য । তবে রসুল স. ও সাহাবায়ে কেরামের সঙ্গে এর সম্পর্ক বিশেষভাবে, অন্যদের সঙ্গে সাধারণভাবে। আয় আল্লাহ্ উম্মতে মোহাম্মদী স. কে ক্ষমা করে দিন। তাদের উপর রহমত করুন। এবং তাদের আমল সংশোধন করে দিন। আমীন। সুরা ফাতিহার ফযীলত প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, এক ফেরেশতা আকাশ থেকে নেমে এসে রসুল স. কে বললেন, আপনাকে দু'টি নূরের সুসংবাদ দেয়া হচ্ছে, যা আগের কোনো নবীকে দেয়া হয়নি। ফাতিহাতুল কিতাব (সুরা ফাতিহা) এবং সুরা বাকারার শেষ আয়াত। আপনি ওই দু'টি থেকে যা পাঠ করবেন তা আপনাকে অবশ্যই দেয়া হবে। যেমন, ‘ইহ্দিনাস সিরত্বল মুস্তাকীম' (আমাদেরকে সরল শখ প্রদর্শন করুন) পড়লে আল্লাহ অবশ্যই সরল পথ দেখাবেন । আবার ‘রব্বানা লা তোয়াখিযনা ইন্নাসিনা’ থেকে সুরার শেষ পর্যত্ত পড়লে আল্লাহ কবুল করবেন এবং ওতে যা চাওয়া হয়েছে সবই দান করবেন। এ কারণেই আপনার পরে আপনার উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। রসুল স. এরশাদ করেছেন, আমার উম্মত পথতভ্রষ্টতার উপর একত্রিত হবে না। বোখারী ও মুসলিমে হজরত মুয়াবিয়া রা. এর বর্ণনায় এসেছে, আমার উম্মতের একদল সর্বদা আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে। কেউ তাদের সাহায্য না করলেও ক্ষতি নেই । বিরুন্ধবাদীরা তাদের ক্ষতি করতে পারবে না। এ রকম অবস্থাতেই কিয়ামতের হুকুম এসে যাবে। হজরত আবদুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, মেরাজ রজনীতে তিনি স. সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌছলেন। সিদরাতুল মুনতাহার অবস্থান ষষ্ঠ আকাশে। পৃথিবীবাসীদের আমল ওই স্থান পর্বস্ত পৌছে থেমে যায়। এবং উর্ধ্মজগতের হুকুম পথমে ওই স্থানে অবতীর্ণ হয় । সিদরাতুল মুনতাহাকে ঘিরে রয়েছে স্বর্ণ পতঙ্তুল্য ফেরেশতাদের ঝাঁক তারা রসুল স. এর সন্দর্শন চাইলে আল্লাহ্ অনুমতি প্রদান করেন। এখানে রসুল স. লাভ করলেন তিনটি নেয়ামত ৷ ১. পাচ ওয়াক্ত নামাজ তাফসীরে মাযহারী/১৩৮
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।