ও বলপ্ৰয়োগ উভয় অবস্থায় তালাক সাব্যস্ত হয়ে যায়। ইমাম শাফেয়ী বলেছেন, হয় না । তিনি বলেন, দুনিয়াতেও ভুলের শাস্তি দেয়া যাবে না। আমরা বলি, ভুলের অভিযোগ আখেরাতে আনা হবে না, কিন্তু দুনিয়াতে হবে। মাসআলা ঃ ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয় না _ বলেছেন ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, এবং ইমামে আজম । জমহুরের মতেও ফাসেদ হয় না। হজরত আবু হোরায়রা বলেছেন রসুল স. এরশাদ করেন, তোমাদের কেউ যদি (ভুলে) খাৱ অথবা পান করে তবে সে যেনো তার রোজাকে পূর্ণ করে। আল্লাহই তাকে পানাহার কঁরিয়েছেন। বোখারী, মুসলিম । মাসআলা ঃ জবেহ করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে জবেহ হারাম হয়ে যায় একথা বলেছেন ইমাম মালেক। আমাদের নিকট হারাম হয় না। ইনশাল্লাহ এই মাসআলার আলোচনা আমরা সুরা আনআমে করবো। “হে আমাদের প্রতিপালক! এমন ভার অপণ করিও না’_এখানে বলা হয়েছে, পূর্ববর্তী ইহুদীদের উপর যে কঠিন বোঝা চাপানো হয়েছিলো; আমাদের উপর সে রকম বোঝা চাপিও না। ইহুদীদের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ ছিলো। জমানো সম্পদের এক চতুর্থাংশ জাকাত ফর়ভা ছিলো হুকুম ছিলো, কাপড়ে নাপাকি লেগে গেলে কাপড় কেটে ফেলে দিতে হবে। কেউ গোনাহ করলে সকালে সে দেখতে পেতো তার ঘরের দরোজায় লেখা রয়েছে ‘গোনাহগার’। গোবৎসের পূজা করার পর হুকুম দেয়া হলো, ‘এখন তোমরা আপন স্রষ্টার সমীপে তওবা করো, তারপর একে অপরকে হ৩)। করে।।" তাদের ধর্মের নিয়ম ছিলে, কবীর। গোনাহকারীকে হত্যা করতে হবে যারা বাছুর পূজা করেছিলো তাদেরকে হত্যা করেছিলো তারা যারা পূজা করেনি। আয়াতে ‘ইসরান' বলতে ওই গোনাহ্কেই বোঝানো হয়েছে, যার তওবা হয় না। কোনো কোনো আলেম একথা বলেছেন। মোট কথা, প্রার্থনার অর্থ এ রকম __ এমন গোনাহ থেকে আমাদেরকে মুক্ত রাখো অথবা আমাদের শরিয়তে এমন গোনাহ দিও না, যার তওবা হয় না। আল্লাহ পাকের অশেষ মেহেরবানী আমাদের শরিয়তে এমন কোনো কঠিন নির্দেশই নেই যা বহন করতে আমরা অপারগ । অতএব আমাদের প্রার্থনা, হে আমাদের প্রতিপালক ৷ আমাদের পাপ মোচন করো, দয়া করো। পাপমুক্তি ও পৃণ্যার্জন তো তোমার দয়ারই প্রতিফল । তুমি আমাদের অভিভাবক, সংরক্ষক, আমাদেরকে বিজয়ী করো অবিশ্বাসীদের উপর। এখানে অবিশ্বাসী বলতে অবিশ্বাসী জিন, ইনসান, নফসে আম্মারা সবকিছুই হতে পারে। এই দোয়া সকল ধরনের অবাধ্যতার উপরে বিজয়ী হওয়ার দোয়া । বাগবী লিখেছেন, হজরত মুআজ সুরা বাকারা পাঠ শেষে আমীন বলতেন। বোখারী ও মুসলিমে হজরত আবু হোরায়রার হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, সুরা বাকারার শেষ চারটি বাক্য পাঠ করার সময় প্রতিবাক্যের শেষে আল্লাহতায়ালা বলেন, সাধু, সাধু । যেমন, ‘আও আখত্ব'না শেষে, ‘মিন ক্বলিনা’ শেষে; ‘মা লা তব কৃতালা নাবিহ’ শেষে, এবং “ফাংসুরনা আলাল কৃওমিল কাফেরীন' শেষে। তাফসীরে মাযহারী/১৩৭
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।