কাউকে দিয়ে দিলেই তো পারেন। তিনি বললেন, সুবহানাল্লাহ্! বিষ মিশানো খাদ্য কি খাওয়া যায় না অন্যকে দেয়া যায়। রসুল স. এরশাদ করেছেন, মুফতীর ফতোয়া পাওয়ার পরও অন্তরের ফতোয়া তলব করো । অন্তর সায় না দিলে কোর না। দিলে কোর । হাদিস ও এজমা দ্বারা প্রমাণিত হয়েছে যে, এই উন্মতের ভুলক্রটি আল্লাহতায়ালা মাফ করে দিবেন। রসুল স. এরশাদ করেছেন, আমার উম্মতের ভুল ও অক্ষমতাজনিত ক্ৰটি হিসাবের আওতাবহির্ভূত করে দেয়া হয়েছে। এই হিসাব আখেরাতের হিসাব। আখেরাতে এ ব্যাপারে অভিযুক্ত করা হবে না। কিন্তু দুনিয়াতে ভুল হলে, স্মরণ হওয়া মাত্র সংশোধন করে নিতে হবে। যেমন, নামাজ পড়ার কথা ভুলে গেলে, স্বরণ হওয়ার সাথে সাথে তা আদায় করে নিতে হবে। নামাজের ভিতরে ভুল হলে সোহ সেজদা ওয়াজিব হয়। ভুলবশতঃ করলে কাফফারা ওয়াজিব হয়। মাসআলা ঃ নামাজে ভুলবশতঃ কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়। ইমামে আজম এ কথা বলেছেন । ইমাম শাফেয়ী বলেছেন, ভঙ্গ হয় না। কেননা হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. একবার জোহর অথবা আসরের নামাজ দুই রাকাত পড়ে সালাম ফিরালেন। এরপর মসজিদের কিবলার দিকে এগিয়ে গিয়ে “একটি গাছের কান্ডে হেলান দিয়ে উপবেশন করলেন ৷ তখন তিনি ছিলেন রোষতগ্ত। হজরত আৰু বকর ও হজরত ওমর উপস্থিত ছিলেন। তারা কথা বলতে পারছিলেন না। কেউ কেউ তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গেলেন এবং বলতে লাগলেন, নামাজ কসর হয়ে গিয়েছে। জুলিয়াদাইন দাড়িয়ে আরজ করলেন, হে আপ্লাহর গ্রসুণ! আপনি কি ভুলে গিয়েছেন ন নামাজ কসৱ হযে গিয়েছে (স্বাভাবিক পরিমাণের চেয়ে বেশী লম্বা হাত বিশিষ্ট জনৈক সাহাবীকে জুলিয়াদাইন বলা হতো) ৷ রসুল স. ডানে বামে দেখে নিয়ে বললেন, জুলিয়াদাইন বলে কী! অন্যান্যরা বললেন, সে ঠিকই বলেছে। আপনি দু'রাকাতই পড়েছেন। তৎক্ষণাৎ রসুলে পাক স. দু'রাকাত পড়ে নিয়ে সালাম ফিরালেন। তকবীর বললেন, সেজদা করলেন আবার তকবীর বলে মাথা ওঠালেন। পুনরায় তকবির বলে সেজদা করলেন আবার তকবীর বলে মাথা ওঠালেন (এভাবে সোহর দুই সেজদা করলেন) । বোখারী, মুসলিম ৷ এ প্রসঙ্গে আমাদের বক্তব্য, ‘তোমরা আল্লাহর জন্য চুপচাপ দাড়িয়ে যাও’ _ এই আয়াত অবতীৰ্ণ হওয়ার মাধ্যমে উল্লেখিত হাদিসটি মনসুখ (রহিত) হয়ে গিয়েছে। মাসআলা £ জমহুরের নিকট হজ অবস্থায় ভুল করে সহবাস করলে হজ ফাসেদ হয়ে যায় ইমাম শাফেয়ীর মত এর বিপরীত ৷ আমাদের নিকট ভুলবশতঃ তাফসীরে মাযহারী/১৩৬
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।