Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আশা করা যায় যে, আল্লাহ্‌ তাদের সমস্ত গোনাহ্‌ মাফ করে দিবেন। হিসাব নিবেন না। কেননা, তারা সাধ্যমত চেষ্টা করেছে। সাধ্যতীত বিষয় তো আল্লাহতায়ালা ধরবেনই না। পক্ষান্তরে যারা উদাসীনতার বশবর্তী হয়ে এ রকম চেষ্টা সাধনা থেকে বিমুখ থাকবে, তারা অবশ্যই দোজখে যাবে। প্রমাণিত হলো যে, সুফীগণের তরিকায় চলা, ফকির দরবেশদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ফরজ । যেমন ফরজ আল্লাহর কিতাব তেলাওয়াত এবং তার আহকাম শিক্ষা করা । রসুলে পাক স. এরশাদ করেছেন, আমি তোমাদের জন্য দু'টি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও আহলে বাইত (বংশধর) । অতঃপর আল্লাহর কিতাবের হুকুম মেনে চলা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর কালামকে আশ্রয় করা জরুরী ৷ সাথে সাথে আল্লাহতায়ালার সন্তোষ লাভার্থে বিশুদ্ধ অন্তর এবং প্রশান্ত প্রবৃত্তি অর্জনের জন্য রসুল স. এর বংশধরদের (রুহানী ও জিসমানী) সাথে সম্পর্ক রাখাও জরুরী । আয়াতে ভালো ও মন্দ উভয় প্রকার আমল সম্পর্কে বলা হয়েছে। ভালো মন্দের প্রতিফল আমলকারীই পাবে। ‘কাসাৰ’ শব্দের অথ অর্জন বা উপার্জন । পূণ্য কাজের দিকে প্রবৃত্তির আকর্ষণ থাকে কম৷ সেই জন্য ভালো কাজের জন্য কাসাব (অর্জন) শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ শ্রমসাধ্য কাজের বিনিময়কেই অর্জন বা উপার্জন বলা যেতে পারে। অপরদিকে মন্দ কাজের ক্ষেত্রে ‘আকসাব' শব্দটি ব্যবহৃত হয়েছে। আকসাব অর্থ নিজের জন্য কোনো কাজ করা । নিষিদ্ধ কাজের দিকে স্বভাবগতভাবেই মানুষ আকর্ষণ বোধ করে। তাই ভালো কাজ অপেক্ষা মন্দ কাজ সহজসাধ্য । কাসাব ও আকসাব শব্দ দু'টি শ্রমসাধ্য ও সহজসাধ্য কাজের পার্থক্যকে এখানে সুস্পষ্ট করে দিয়েছে। শেষ প্রার্থনায় বলা হয়েছে, হে আমাদের প্রতিপালক ! আমরা ভুল করলে, তুমি আমাদেরকে অপরাধী কোর না _ অর্থাৎ বি্থৃতিবশত কোনো অপরিহার্য নির্দেশ যদি লংঘন করি কিংবা উন্নাসিকতার প্রভাবে কোনো কাজ সুষ্ঠু সম্পাদনে যদি ক্রটি করি তবে তুমি তা উপক্ষা কোর। গোনাহ্‌ বিষ তুল্য । ভুল করে পান করলেও যার প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী । গোনাহ্‌ শাস্তি ডেকে আনে অস্তরকে করে কালিমালিপ্ত । হজরত শেখ শহীদ তার শায়েখ নূর মোহাম্মদ বদায়ুনী সম্পর্কে বলেছেন, শায়েখ বদায়ুনীর নিকট আহার্য বস্তু অথবা অন্য কোনো হাদিয়া এলে তিনি সেদিকে তাঁর অন্তর্দৃষ্টি নিক্ষেপ করতেন । তারপর কখনো কখনো খেয়ে ফেলতেন অথবা ব্যবহার করতেন, না হয় অন্যকে দিয়ে দিতেন। আবার কখনো হাদিয়ার সামগ্রী মাটিতে পুঁতে ফেলতেন। একন্ার এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করলো, আপনি এমন করেন কেনো? অন্য তাফসীরে মাযহারী/১৩৫

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।