বোখারী ও মুসলিম, হজরত আবু হোরায়রার মাধ্যমে বলেছেন, পূর্ববর্তী আয়াত যখন সাহাবীদের কাছে অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছিলো, তখন রসুল পাক স. তাঁদেরকে বলতে বলেছিলেন, 'আমরা শুনেছি এবং পালন করেছি।' এরপর আল্লাহতায়ালা, ‘কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না’ এই আয়াত অবতীর্ণ করে পূর্ববর্তী আয়াতটি রহিত করে দেন। আমি বলি, হজরত আবু হোরায়রা রহিত বলেছেন রূপক হিসাবে । কেননা রহিতকরণ প্রকৃত পক্ষে হুকুম প্রদানের ক্ষেত্রে হয়ে থাকে। রহিতকরণের অর্থ নতুন হুকুমের প্রবর্তনার মাধ্যমে পূর্বের হুকুমকে অকার্যকর ঘোষণা করা । বিজ্ঞপ্তি সংক্রান্ত ঘোষণায় সে রকম সুযোগ নেই । আলোচ্য দু'টি আয়াতই বিজ্ঞপ্তি বিষয়ক । প্রথম আয়াতে অন্তরের গোনাহ্র জিজ্ঞাসাৰাদের সংবাদ দেয়া হয়েছে। এবং পরের আয়াতে দেয়া হয়েছে, সাধ্যাতীত দায়িত্ব অর্পণ না করার সংবাদ । তাই এখানে রহিতকরণ প্রসঙ্গ আসে না। বিজ্ঞপ্তি সংক্রান্ত হলেও অন্য দৃষ্টিকোণ থেকে এই আয়াতকে হুকুম সংঘ বলার অবকাশও আছে। কারণ, পরোক্ষভাবে নফসের অপবিত্রতা যে হারাম এ কথা এখানে বোঝা যায়৷ যেমন অন্যত্র উল্লেখিত, ‘তোমাদের উপর সওম বা রোজা ফরজ করা হয়েছে।' __ এই আয়াত বিজ্ঞপ্তি হওয়া সত্বেও রোজার হুকুম ফরজ হওয়ার প্রমাণ । অতএব, ‘আর যা তোমাদের অন্তরে তা প্রকাশ করো বা গোপন রাখো তার হিসাব আল্লাহতায়ালা তোমাদের কাছ থেকে নিবেন’ এই আয়াতটিও বিজ্ঞপ্তি হওয়ার সাথে সাথে নফসের অপবিত্রতা হারামের হুকুমটিকেও প্রমাণ করছে। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, অন্তরের কুমন্ত্রণা কথা ও কাজে কূপ না নেয়া পর্যন্ত পাপ বলে গণ্য হবে না। আল্লাহতায়ালা এই উম্মতের জন্য এটা ক্ষমা করে দিয়েছেন। বোখারী, মুসলিম । বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস, আতা এবং অধিকাংশ কুমন্ত্রণার কথাই বলা হয়েছে। আমি বলি, দু'টি আয়াতের হুকুমই সাধারণ । অবশ্য নফসের অপবিত্রতার বিশেষ হুকুমও এতে শামিল আছে। আর এই বিশেষ হুকুমটি রহিত হয়েছে ধরা যায়। জ্ঞাতব্য £ যখন প্রমাণিত হলো, নফসের অপবিত্রতার হিসাব শারীরিক আমলের হিসাবের চেয়ে কঠিন এবং সাধ্যতীত দায়িত্ব মানুষকে অর্পণ করা হবে না, তখন বান্দার তো উচিত হবে, অন্তরের কুমন্ত্রণাসমূহ দূর করার চেষ্টায় রত থাকা এবং কামনা বাসনার অনুসারী না হওয়া । অপবিত্রতা দুর করার জন্য যারা সুফীদের (হক্কানী পীর মোর্শেদের) সঙ্গে সম্পর্ক অটুট রাখার চেষ্টায় রত থাকে, তাফসীরে মাযহারী/১৩৪
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।