Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা £ আয়াত ২৮৬ SHOTS ST IU ns HCAS Lk Ei IGT SMS GSIEL 4229017 NM H SN LAR EA AE প্‌ Lx Cr ACs Ese bale slseaold SEs (0 আল্লাহ্‌ কাহারো উপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যাতীত। সে ভাল যাহ উপার্জন করে তাহা তাহারই এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহাও তাহারই । হে আমাদের প্রতিপালক! যদি আমরা বিস্বৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদিগকে অপরাধী করিও না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববতীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর, আমাদিগকে ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমি আমাদেৱ অভিভাবক ৷ সুতৱাং সত্য প্ৰত্যাখ্যানকারী সম্পৃদায়ের বিরুদ্ধে আমাদিগকে জয়যুক্ত কর। আল্লাহ্‌ কাউকে আদেশ পালনে বাধ্য করেন না। তাঁর হুকুম প্রতিপালন জ্ঞাতব্য ঃ আশায়েরাদের মত এই যে, কোরআন মজীদে করা অসম্ভব এমন কোনো আমলের হুকুম দেয়া হয়নি। বোবাকে কথা বলতে বলা, পঙ্জুকে হাটতে বলা, উশ্মাদকে চৈতন্যোদয়ের নির্দেশ দেয়া এ রকম অসম্ভব হুকুম কোরআনে নেই । যেমন, যারা সম্পদশালী নয় তাদেরকে জাকত দিতে বলা হয়নি । আ্যাহ্‌' আহকাম প্রয়োজন নির্ভর নয় । তার হুকুম পালন করা না করার প্রয়োজন থেকে পবিত্র (বায়যাবী)। এজন্য মানুষকে অসম্ভব কাজের হুকুম যদি দেয়াও হয়, তবু তাকে জ্ঞানবিরুদ্ধ বলা যাবে না। সাধ্য থাকলে করবে, অন্যথায় করবে না। সকল অবস্থায় হুকুম, হুকুমই থাকবে। তাফসীরে মাবহারী/১৩২

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।