Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সুফী বলে ওই সমস্ত মানুষকে, যাদেরকে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে ফোকারা ও মোমেনীন নামে ৷ রসুল স. এরশাদ করেছেন, আমিই প্রথম জান্নাতের দরজার শিকল নাড়াবো। জানন।তের দরোজা প্রথম বুলে দেয় হবে আমার জন্যই ৷ আমি প্রবেশ করবো __ এ সময় আমার সঙ্গে থাকবে ফকির ও মোমেনীন। আমার এই কথা গৌরববিমুক্ত। যার কিছুই নেই তাকে বলে ফকির । সুফীদের কিছুই থাকে না৷ তাঁরা তাদের অস্তিতৃকে আল্লাহর ইচ্ছার অনুকূলে উৎসর্গ করে দেন। উদ্দেশ্য থাকে অন্াহ্‌প্রাপ্তি। প্রবৃত্তির পীড়া এবং গোপন পাপ তাদেরকে ছেড়ে চলে যায়। তারাই পূর্ণ মানুষ । কামালত বা পূৰ্ণতাকে তারা ভাবেন আল্লাহ্র আমানত এবং অনুগহমন্ডিত বৈভৰ । তাঁরা তাঁদের প্রত্যেক পুণ্য কাজের সম্পর্ক দেখেন আল্লাহ্‌র দিক থেকে এজন্য পুণ্য লাভ করার পর তারা আত্মগৌরবের শিকার হননা। উল্লেখিত হাদিসে রসুল স. সত্তর হাজার উন্মতের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার কথা বলার পর, আরো বলেছেন, ওই লোকদের প্রত্যেকের সঙ্গে আরো সত্তর হাজার লোক থাকবে । অর্থাৎ তারা কামেল এবং অন্যদের কামেল হওয়ার পথ প্রদর্শক ৷ তাঁরা আম্বিয়া, আউলিয়া, মোর্শেদ । তাদের প্রত্যেকের সাথে যে সত্তুর হাজার মানুষেরা থাকবে তারা ওলামায়ে রাসেখীন, আউলিয়া, সিদ্দিকীন এবং সালেহীন । প্রথম দল পথ-প্রদর্শক এবং মোর্শেদ । প্রথম দল কামেলদের। এবং দ্বিতীয় দল যাদেরকে কামেল বানানো হয়েছে তাঁদের । এরপর তিনদল লোক বেহেশতে প্রবেশ করবে। একদল হবে আল্লাহর রাস্তায় জীবন দানকারী শহীদদের । দ্বিতীয় দল হবে তারা যারা আল্লাহর সন্তোষ অর্জনের জন্য সমস্ত জীবন সত্যানুসরণের কাজে ব্যয় করছে । তারা এমন মুরিদের দল _ যারা সম্পর্ক স্থাপন করেছেন কামেলীন ও মোকাম্মেলীনদের সঙ্গে । তৃতীয় দল তারা, যারা আল্লাহর সন্তোষার্থে তাদের সম্পদ ব্যয় করেছেন।এই দল প্রথম ও দ্বিতীয় দলের অনুসারী । আল্লাহ্‌নির্ভরতা সুফীদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। তাদের গভীর রাতের জিকির ও ইবাদত বাহ্যিক নিদৰ্শনস্বরূপ ৷ বোখারী, মুসলিম এবং ইমাম আহমদ হজরত আবু হোরায়রার বর্ণনা থেকে এবং মুসলিম ও অন্যান্যরা হজরত ইবনে আব্বাস থেকে উল্লেখ করেছেন যে, “তোমাদের মনে যাহা আছে তাহা প্রকাশ কর অথবা গোপন রাখ আল্লাহ্‌ উহার হিসাব তোমাদের নিকট হইতে গ্রহণ করিবেন ।' __ এই আয়াত নাজিল হলে সাহাবীগণ খুবই দুশ্চিত্তাগ্স্ত হলেন। ব্যাপারটি তাদের কাছে কঠিন মনে হতে লাগলো । তারা নতজানু হয়ে নিবেদন করলেন, হে আল্লাহর রসুল ! আপনার নিদেঁশিত নামাজ, রোজা, জেহাদ এবং দান খয়রাত পালন করার শক্তি আমাদের আছে । কিনতু সদ্য অবতীৰ্ণ এই আয়াত সহ্য করার শক্তি আমাদের নাই । রসুল স. তাফসীরে মাযহারী/১২৯

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।