Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

কোনো কোনে৷ মানুষ বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে । হজরত আবু উমামা বর্ণনা করেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার প্রতিপালক আমাকে কথা দিয়েছেন, তিনি আমার উম্মতের সত্তর হাজার মানুষকে হিসাব কিতাব ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন। তাদের প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার করে মানুষ থাকবে। তারাও জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। আহমদ, তিরমিজি, ইবনে মাজা । হজরত আসমা বিনতে ইয়াজিদ বর্ণনা করেন, রসুল স. বলেছেন, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করার পর একজন আহবানকারী দাড়িয়ে বলবে, ওই লোকেরা কোথায়? যাদের বাহু পোষাক সংলগ্ন নয়। __ এই আহ্বান শুনে অল্পসংখ্যক লোক দাঁড়িয়ে যাবে। তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করানো হবে। অবশিষ্ট মানুষকে হিসাবের জন্য প্রস্তুত করা হবে। বায়হাকী । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, রসুলে পাক স. এরশাদ করেছেন, আমার উম্মতের সত্বুর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা ওই সমস্ত লোক যারা ঝাড়ফুক করেনি, নজর নেয়াজ নেয়নি, আল্লাহ্‌ই ছিলেন তাদের নির্ভরতা । বোখারী, মুসলিম । আমার বক্তব্য এই যে, কোরআন ও হাদিসের বর্ণনায় বোঝা যায়, বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারীরা হবে তাসাউফপস্থী । কারণ তারা আল্লাহ্‌প্রেমিক । এই আয়াতের নির্দেশনা প্রকাশ্য, গোপন দুই দিকের সঙ্গেই সম্পৃক্ত । দু'টি দিকই হিসাবের আওতাভূত ৷ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলের হিসাব নেয়া হবে। সরাসরি নফসের হিসাব নেয়া হবে না। তবুও নফসের প্রতিক্রিয়া হবে ভয়াবহ ও কঠিন। কারণ মূল দোব তারই । শরীরের বিভিন্ন অংশের গোনাহ তার সিদ্ধান্তেই সাধিত তয়েছে। নফসের পরিশুদ্ধি এবং কলবের পবিত্রতা অর্জিত হওয়ার পর গোনাহ্র আমল হয় খুব কম _ এজন্যই বাতেনী গোনাহ্‌র হিসাবের কথা বলা হয়েছে। কলবের পবিত্রতার উপর শারীরিক পবিত্রতা নির্ভরশীল _ এ সম্পকীয় হাদিসটি ইতোপূর্বে বর্ণনা করা হয়েছে। নফস ও কলবের পরিচ্ছন্নতা ও প্রশান্তি অর্জিত হওয়ার পরও কোনো কোনো সময়ে হঠাৎ গোনাহ্‌ হয়ে যাওয়া সম্ভব । এরকম হলে তাৎক্ষণিক অনুতাপ, লজ্জা ও তওবার মাধ্যমে গোনাহ্র সংশোধন হয় । এমনকি গোনাহ্‌গুলোকে পুণো পরিবর্তিত করে দেয়া হয়। আল্লাহ্‌ গরুর রহীম । হজরত ইবনে মাসউদ মারফু হিসেবে বর্ণনা করেছেন, গোনাহ্‌ থেকে তওবাকারী গোনাহ্‌হীনের মতো । ইবনে মাজা, বায়হাকী । শারহে সুন্নায় হজরত ইবনে মাসউদের মণ্ডকুফ হাদিসে বর্ণিত হয়েছে, গোনাহ্র জন্য অনুতপ্ত হওয়াই তওবা। তাফসীরে মাযহারী/১২৮

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।