Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

দেবেন কঠিন। কারণ, আল্লাহ্‌ সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান । তার শাস্তি ও ক্ষমার বিষয়ে আপত্তি উতথাপন করবে, এমন সাধ্য কার? ছোট পাপের কারণে শাস্তি এবং বড় পাপের কারণে '্ুম। নি্যারণ ঝরতে তিনি পূর্ণ স্বাধীন । আহলে সুন্নত ওয়াল জামাতের এঁকমত্য এই যে, জ্ঞানের দাবী অনুযায়ী বাহ্যিক ও অভ্যন্তরীণ ছোট ও বড় সকল গোনাহ্র জন্য শাস্তি নির্ধারিত হওয়াই সমীচীন কিন্তু এরকম করতে আল্লাহতায়ালা বাধ্য নন। মোতাজিলা ও রাফেজী সম্প্রদায় পরকালের হিসাব বিশ্বাস করে না। মোতাজিলারা বলে, পাপের শাস্তি দেয়া বাধ্যতামূলক । হজরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, কিয়ামতের দিন যার হিসাব নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আমি আরজ করলাম, আল্লাহতায়ালা কি বলেননি, ‘তবে তার নিকট থেকে সহজ হিসাব নেয়া হবে৷’ রসুল স. এরশাদ করলেন, তখনতো শুধু উপস্থিতিই হবে। কিন্তু যার হিসাব বারবার হবে সে ধ্বংস হয়ে যাবে৷ বোখারী, মুসলিম । হডারত ওমর বর্ণনা করেন, ন্সুল লস. বলেছেন, আল্লাহ্‌ বিশ্বাশী বান্দাকে অতি নিকটে রাখবেন। আপন হাতে ঢেকে রাখবেন তাকে। বলবেন, তোমার ওই গোনাহ্‌র কথা কি মনে আছে, ওই পাপের কথা কি স্মরণ আছে? বান্দা আরজ করবে, হে আমার আল্লাহ্‌! আমার মনে আছে। পাপের স্বীকৃতি দানের পর সে ভাববে আমি তো ধ্বংস হয়ে গেলাম । আল্লাহ্‌ বলবেন, পৃথিবীতে আমি তোমার পাপ গোপন রেখেছিলাম (তোমাকে লজ্জিত করি নাই) আজ আমি তোমাকে ক্ষমা করলাম । এরপর তার হাতে দেয়া হবে উত্তম আমলনামা । আর কাফের এবং মুনাফিকের হিসাব নিকাশের পর বলা হবে, ‘এরা ওই লোক যারা তাদের প্রতিপালকের উপর মিথ্যারোপ করেছিলো। জেনে নাও, এমন জালেমের উপর আল্লাহ্র লানত।' বোখারী, মুসলিম । হজরত আয়েশা বর্ণনা করেন, এক বক্তি রসুল স. এর নিকট নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আনার কতিপয় গোলাম আছে । তারা আনার সাথে মিথ্যা বলে, আমার সম্পদ নষ্ট করে এবং অবাধ্যতা করে। আমি তাদেরকে গাল দেই এবং প্রহার করি। এরকম আচরণ সঙ্গত কি? রসুল স. বললেন, কিয়ামতের দিনে তাদের মিথ্যা, খেয়ানত, নাফরমানী এবং তোমার শাস্তির হিসাব নেয়া হবে। তোমার শাস্তি তাদের ভুলের সমান হলে, ব্যাপারটা মিটে যাবে তখনই । এতে করে তোমার উপকারও হবেনা, ক্ষতিও হবে না। শাস্তি ভুলের চেয়ে কম হলে তোমার উপকার হবে (যে গোনার শাস্তি তুমি দাওনি তার সওয়াব পাবে) আর তাদেরকে দেয়া হবে। তিরমিজি । তাফসীরে মাবহারী/১২৭

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।