Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

বন্ধক দাতা ও বন্ধক গ্রহীতা পরস্পর বিশ্বাসভাজন হলে লেখার প্রয়োজন পড়েনা । বলা হয়েছে, তারা যেনো আমানত পরল্পরকে প্রত্যর্পণ করে। হজরত আনাস বর্ণনা করেন, রসুল স. তাঁর এক ভাষণে বলেছেন, যার আমানতদারী নেই তার ইমান নেই এবং যার মধ্যে প্রতিশ্রুতি পালন নেই তার ধর্ম নেই বায়হাকী । প্রকৃত ইমানদার আল্লাহ্‌কে ভয় করে এবং আমানত খেয়ানত থেকে বেঁচে থাকে। মুনাফিকরা এর বিপরীত । আমানত খেয়ানত করাই তাদের স্বভাব বৈশিষ্ট্য। এক্ষেত্রে সাক্ষীদেরকে সতর্ক করা হয়েছে এই বলে, যেনো তারা সাক্ষ্য গোপন না করে। সত্য সাক্ষ্য দিতে হবে। যার বিরুদ্ধেই যাক। যে সাক্ষ্য গোপন করে তার অন্তর অপরাধী । অস্তর হচ্ছে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সম্রাট । রসুল স. এরশাদ করেছেন, মানুষের শরীরে এক টুকরো গোশত আছে। ওই গোশতখত্তটি শুদ্ধ হলে সমস্ত শরীরই শুদ্ধ হয়ে যায়। নষ্ট হয়ে গেলে সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। জেনে রাখো, ওই গোশতখন্ডটিই অন্তর (কল্ব) ৷ বোখারী, মুসলিম । এই আয়াতের শেষ কথা, ‘ওয়াল্লাহু বিমা তা'মালূনা আলীম’ __ অর্থ তোমরা যা কিছু করো তিনি সে সম্পর্কে সম্যক অবহিত সাক্ষ্য দেয়া অথবা গোপন করা কোনো কিছুই তীর জানার বাইরে নয়। স্পষ্ট বোঝা যাচ্ছে, সাক্ষ্য গোপন করা হারাম। সাক্ষীকে ডাকা না হলেও নিজ উদ্যোগে সাক্ষ্য দিতে যেতে হবে। যার জন্য সাক্ষ্য প্রয়োজন সে যদি না যায়, তবুও সাক্ষীর দায়িত্ব এই যে __ এ সংবাদ তাকে জানাবে । কোনো কোনো আলেম বলেন, না ডাকলে সাক্ষ্য দিতে যাওয়া ভালো নয়। হজরত ইমরান বিন হোসাইন বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, সর্বোত্তম যুগ আমার যুগ । এরপর সাহাবীদের যুগ । তারপর তাবেয়ীদের যুগ । এরপর এসন যুগ আসবে যে যুগের মানুষেরা বিনা ডাকে সাক্ষ্য দিতে যাবে। তারা আমানতদার হবে না। মানত পুরা করবে না। সাধারণত তারা হবে ধোকাবাজ । দ্বিতীয় বর্ণনায় এসেছে, প্রয়োজন না পড়লেও তারা কসম খাবে। বোখারী, মুসলিম । হজরত ওমর ইবনে খাত্তাব বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আমার সাহাবীদের প্রতি সম্মান প্রদর্শন করো। এরা তোমাদের মধ্যে সর্বোত্তম । তার পরের মর্যাদা ওই সমস্ত মানুষের, যারা তাদের ঘনিষ্ঠতম ৷ এর পরের মর্যাদা তাদের নিকটতম জনদের। এরপর মিথ্যার বিস্তৃতি ঘটবে । এমনকি মানুষ অপ্রয়োজনে কসম খাবে এবং বিনা আহ্বানে সাক্ষ্য দেবে । নাসাঈ ৷ এই হাদিসের সনদ সহীহ্‌ । হজরত আবু হোরায়রা থেকেও এরকম বর্ণনা রয়েছে। হজরত ইবনে মাসউদের বর্ণনা এরকম, তাদের সাক্ষ্য কসমের আগে এবং কসম সাক্ষ্যের আগে হবে। আমরা বলি, মন্দ সাক্ষী অর্থ মিথ্যা সাক্ষী । শেষ দিকের অবস্থা হবে এরকম _ আমানতের খেয়ানত, মিথ্যা কসম, মান্নত অমান্য এবং অঙ্গীকার ভঙ্গ। তাফসীরে মাযহারী/১২৩

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।