কম কিংবা বেশীও হতে পারে। রেহেনকৃত মাল বিনষ্ট হয়ে গেলে কর্জ বাতিল হয়ে যাবে। কিন্তু ওই আমানতটুকু বাকী থাকবে, যতটুকু হবে কর্জমূল্য অপেক্ষা বেশী। মাসআলা ৪ বন্ধক দাতার মৃত্যু হলে বন্ধককৃত মাল বিক্রয় করে বন্ধক গ্রহণকারীর খাণ পরিশোধ করা হবে। বন্ধককৃত বস্তুর উপর বন্ধক গ্রহণকারীর অধিকার থাকে বলে তার মালিকানাই এখানে অগ্রগণ্য । বন্ধকের শর্ত এরকম যে, বন্ধক দাতা কর্জ পরিশোধ করতে না পারলে বন্ধক গ্রহণকারী বন্ধককৃত বস্তু থেকে তার কর্জ উসুল করে নিবে। মাসআলা ঃ বন্ধক থাকাবস্থায় বন্ধক গ্হণকারীর অনিচ্ছা সত্ত্বেও বন্ধকের মাল নষ্ট হয়ে গেলে বন্ধক গ্রহণকারীকে জরিমানা দিতে হবে __ বলেছেন ইমাম আবু হানিফা ও ইমাম মালেক । জরিমানা অর্থ পুরাপুরি পরিশোধ হয়ে যাওয়া । এরপর বন্ধক দাতার নিকট কর্জ দাবী করলে তা হবে সুদ । ইমাম মালেকের মতে, বন্ধককৃত বস্তুর প্রচলিত বাজার মূল্য দিতে হবে বন্ধক দাতাকে ৷ ইমাম আজমের সতে, বন্ধক গ্রহণকারীর জরিমানার পরিমাণ হবে ততটুকু, বন্ধককৃত মালের যতটুকু মূল্য হবে কর্জের তুলনায় বেশী ৷ বাকি অংশ আমানত হিসেবে থাকবে। তাহাৰী এবং হজরত ওমর রা.এর সিদ্ধান্ত এরকম কাজী শোরাইহ্ হাসান বসরী এবং শা'ৰা বলেছেন, বন্ধককৃত বস্তু নষ্ট হয়ে গেলে তার মূল্য কম হোক বা বেশী হোক ব্যাপারটার এখানেই নিশ্পত্তি হয়ে যাবে। কারো উপরে কারো দাবী অবশিষ্ট থাকবে না। ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদ বলেছেন, রেহেনের মাল আমানত । গ্রহণকারীর ভুলে নষ্ট হলে তাকে জরিমানা দিতে হবে। অন্যথায় দিতে হবে না। ব্রসুল স. এরশাদ করেছেন, বন্ধক দাতা বন্ধকের মাল নিডোর কাছে ব্রাখতে পারে না। মাল বন্ধক গ্রহণকারীর কাছে থাকলেও মালিকানা বন্ধক দাতারই ৷ মাল থেকে প্রাপ্ত উপকার ও ক্ষতি দুটোই তার। ইবনে হাব্বান বলেছেন, হাদিসটি সহীহ্ । দারাকুতনি এবং হাকেম জিয়াদ বিন সাআদ জুহুরী থেকে, তিনি সাঈদ বিন মুসাইয়েব থেকে, তিনি হজরত আবু হোরায়রা থেকে মারফু হিসেবে এই হাদিসটি বর্ণনা করেছেন। দারাকুতনি লিখেছেন, জিয়াদ বিন সাআাদ হাফেজ ও সিকাহ্ ছিলেন (যে হাদিসের মধ্যে আদালত ও জব্ত পূর্ণ মাত্রায় থাকে তাকে সিকাহ্ ৰলে) । জিয়াদ আরো বলেছেন, হাদিসটি হাসান ও মোত্তাসিলুস্ সনদ (দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন রাবীর সনদকে হাসান বলে। আর পূর্ণ ধারাৰাহিকতাসম্পন্ন হাদিসকে বলে মুত্তাসিল)। ইবনে মাজা ইসহাক বিন রাশেদ থেকে জুহুরীর মাধ্যমে এই হাদিসটি বর্ণনা করেছেন। হাকেম বর্ণনা করেছেন মারফু হিসেবে বিভিন্ন নিয়মে হজরত আবু হোরায়রা থেকে আওজায়ী, ইউনুস এবং ইবনে আবী জি-ব জুহুরীর বর্ণনা থেকে, তিনি সাঈদ বিন মুসাইয়েব থেকে মুরসাল হিসেবে উদ্ধৃতি দিয়েছেন। তাফসীরে মাযহারী/১২১
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।