বন্ধককৃত বস্তু ফেরত পাওয়া যাবে তখনই, যখন তার পূর্ণ মূল্য পরিশোধ করা হবে। যৎসামান্য মূল্য বাকি থাকলেও ফেরত পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে না। কোনো শহরে স্থায়ীভাবে বসবাস কালে লেখক না পাওয়া গেলে, বন্ধক রাখা যাবে। পাওয়া গেলেও রাখা যাবে। মুজাহিদ ও দাউদ বর্ণনা করেছেন, এই নিয়মটি শুধু সফরের সময়ে প্রযোজ্য ৷ অন্য সময়ে নয়। অন্য সময়ে লেখক না থাকলে বন্ধক বৈধ । অন্যথায় নয়। এখানে সমস্ত সহীহ্ হাদিস গ্রন্থে উল্লেখিত হজরত আয়েশা রা.এর বর্ণনা এবং বোখারীতে উল্লেখিত হজরত আনাস রা.এর বর্ণনাকে আমরা দলিল হিসেবে পেশ করছি। রসুল স. তাঁর যেরা (বর্ম) বিশ সা যবের বিনিময়ে এক ইহুদীর কাছে বন্ধক রেখেছিলেন । তাঁর তিরোধান পর্যন্ত যেরাটি ইহুদীর কাছেই ছিলো। বিনিময় ছাড়া বন্ধক রাখা যাবে না। ইমাম আজম, ইমাম আহমদ এবং ইমাম শাফেয়ী এই মত পোষণ করেন। ইমাম মালেক বলেছেন, বিনিময় দিতে স্বীকৃত হলেও বন্ধক রাখা যাবে। কিন্তু বন্ধকদাতার নিকট থেকে বন্ধক গ্রহণ করার অধিকার বাধ্যতামূলক । আমরা বলি, অধিকৃত বন্ধকের দ্বারাহ বন্ধক জায়েয হওয়া প্রমাণিত হয়েছে। ইমাম আজম বলেছেন, বন্ধকের জন্য অধিকার শর্ত । তাঁর মতে, বন্ধকের বস্তুর উপর বন্ধক দাতার একক মালিকানা থাকতে হবে। যে বস্তুর মালিক একাধিক সেই বস্তু বন্ধক দেয়া যায় না। সে বস্তুটি ভাগ করার উপযোগী হোক বা না হোক ৷ সম্মিলিত মালিকানার ক্ষেত্রে ব্যাপারটি দাঁড়াবে এরকম __ এক মালিক বন্ধক দিলো অন্য মালিক অথবা মালিকেরা দিলোনা। বন্ধকদাতা যদি বলে, একদিনের জন্য বন্ধক দিলাম । পরের দিন বন্ধক থাকবে না । কারণ, আমি ছাড়াও এ বস্তুর অন্য মালিক আছে যে বন্ধক দেয়নি । এভাবে তৃতীয় দিন থাকবে, চতুর্থ দিন থাকবে না __ এ পদ্ধতিটি ভুল ৷ কারণ (রেহেন) বন্ধক অর্থ আবদ্ধ করে রাখা (কর্জ আদায় পর্যন্ত) । বন্ধক গ্রহণকারীর সার্বক্ষণিক অধিকার থাকা চাই। যা কেবল একজনের মালিকানাধীন বস্তুর ক্ষেত্রেই সম্ভব । বন্ধক কিন্তু হেবার (দানছত্রের) মতো নয়। ইমাম আবু হানিফা বলেছেন, যে সমস্ত বস্তু ভাগ করা সম্ভব, সে সমস্ত বস্তুর ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হেবা শুদ্ধ হয় না । ভাগ করে দেয়া হেবাকারীর দায়িত্ব । পক্ষান্তরে যে সমস্ত বস্তু ভাগ করা যায় না যেমন, রাজ্য, জায়গীর ইত্যাদি _ এ সমস্ত ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠিত না হলেও বৈধ । মাসআলা ঃ সকল অবস্থায় বন্ধকের বস্তুর উপর বন্ধক দাতার মালিকানাই বলবৎ থাকে৷ বন্ধক দেয়ার পর বন্ধক গ্রহণকারীর কেবল সাময়িক অধিকার প্রতিষ্ঠিত হয়। তার অধিকারে থাকা পর্যন্ত বন্ধক দাতা বন্ধককৃত বস্তু থেকে তাফসীরে মাযহারী/১১৮
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।