স. এর ইন্তেকালের পর হজরত ফাতেমা রা. যে বাগানের দাবী করেছিলেন, হজরত আবুবকর রা. তা নাকচ করে দিয়েছিলেন। কারণ, হজরত আবু বকরের সরাসরি জানা ছিলো, রসুল স. এরশাদ করেছেন, আমি নবী, আমার সম্পদে কারো উত্তরাধিকার নেই। এই হাদিস দ্বারা আরো একটি মাসআলা বের হয়েছে। বাদশাহ অথবা হাকিম তাদের আপন অধিকার বলবৎ করতে পারবে। সাক্ষী না থাকলেও তবে, হ্যা । ব্যাপারটি যদি অন্য কোনো হাকিমের এজলাসে যায়, তবে ওই হাকিম সাক্ষ্য তলব কৱতে পাৱবে। “লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়।' _ এর অর্থ, তাউস, হাসান এবং কাতাদা এরকম করেছেন যে, যেখানে লেখক ও সাক্ষী নির্ধারিত থাকে সেখানে তাদেরকে অস্বীকার করে ক্রেতা বিক্রেতাকে কষ্ট দেয়া যাবেনা । এটা তাদের জন্য ক্ষতি ৷ অন্য অর্থ এও হতে পারে যে, আচরণগত দিক থেকে তাদেরকে কষ্ট দেয়া যাবে না। লেখকের বিনিময় না দেয়া, সাক্ষীর ব্যস্ততার সময় তাকে তলব করা অথবা ঘটনাস্থলে অন্য কোনো সাক্ষী উপস্থিত থাকলেও রোগী অথবা দুর্বল ব্যক্তিকে সাক্ষ্যদানের জন্য পীড়াপিড়ি করা তাদেরকে কষ্ট দেয়ার শামিল । এরকম করা পাপ । তাই সবশেষে আল্লাহ্ তার হুকুমের বিরুদ্ধাচরণ করতে নিষেধ করেছেন। ‘তোমাদেরকে শিক্ষা দিয়েছেন’ _ এ কথা বলে ইঙ্গিত দিয়েছেন যে, আল্লাহ্র শিক্ষার মধ্যেই দ্বীন ও দুনিয়ার কল্যাণ নিহিত রয়েছে। সকলের শেষে বলেছেন, ‘আল্লাহ সর্ব বিষয়ে সবিশেষ অবহিত ।' এ কথায় প্রকাশিত হয়েছে আল্লাহ্ তায়ালার পরাক্রম ও মাহাত্ম । সুরা বাকারা £ আয়াত ২৮৩ 2245 ES ES ET TENT ES SED MEI { oH NEI ke | hls» EE ACH MEE NG - ERO (0 যদি তোমরা সফরে থাক এবং কোনো লেখক না পাও তবে বন্ধক রাখা বৈধ । তোমাদের একে অপরকে বিশ্বাস করিলে, যাহাকে বিশ্বাস করা হয়, সে যেন আমানত প্রত্যর্পণ করে। এবং তাহাৱ এ্রতিপালক আল্লাহ্কে ভর করে। তোমার সা্ষঃ গোপন করিও না, যে কেহ উহ! গোপন করে তাহার অস্তর অপরাধী । তোমরা যাহা কর আল্লাহ্ তাহা সবিশেষ অবহিত। তাফসীরে মাযহারী/১১৭
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।