Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

করেন । যাকে চান তার কবীরা গোনাহ্‌ও ক্ষমা করে দেন। আবার যাকে চান তার সগীরা গোনার জন্যও শাস্তি নির্ধারণ করেন। আয়াতে মিনাশ্‌ শোহাদা (সাক্ষীদের মধ্যে অর্থ, বিভিন্ন সাক্ষী)। এন দ্বারা বোঝা যায়, ফাসেকের সাক্ষ্য দেয়ার সুযোগ আছে। যদি হাকিম (বিচারক) সাক্ষ্য খ্রহণ করেন তবে জায়েয । কিন্তু গোনাহ্‌গার হলেও তার কাছ থেকে কাজ আদায় করা যাবেনা কেনো? “দু'জন স্ত্রী লোক; স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করিলে অপরজন বর্ণ করাইয়া দিবে।' __ একথায় বোঝা যায়, মেয়েদের স্মৃতিশক্তি দুর্বল। রসুল স. বলেছেন, বুদ্ধি ও ধর্মের ব্যপারে অপূর্ণতা থাকা সত্বেও একজন পুরুষের জ্ঞান তোমাদের চেয়ে বেশী । মেয়েরা বললেন, হে আল্লাহ্র রসুল! আমাদের বুদ্ধি ও ধর্মের অপূর্ণতা কীরকম? রসুল স.বললেন, নারীর সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা বললেন, হ্যা। রসুল স. বললেন, এটাই বুদ্ধির অপূর্ণতার প্রমাণ । তিনি স. পুনরায় বললেন, ্রতুবতী হলে নামাজ ও রোজা তোমাদের জন্য নিষেধ _ তাই নয় কি? তাঁরা উত্তর দিলেন, হ্যা । রসুল স. বললেন, তোমাদের দ্বীনের অপূর্ণতা এটাই । “সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে।' _ আলেমগণ বলেন, ডাকা মানে সাক্ষী হয়ে যাওয়া । কেউ কেউ বলেন, এই হুকুমটি ওয়াজিব । আবার কেউ কেউ বলেন, অন্যকোনো সাক্ষী না পাওয়া গেলে ওয়াজিব । অন্য সকলের জন্য ওয়াজিব নয়, ইচ্ছাধীন। হাসান বসরী বলেছেন, কোনো কোনো আলেম ডাকা শব্দের অর্থ করেছেন সাক্ষ্যদান কর!। মুজাহিদ, ইকরামা ও সাঈদ বিন জুবাইর এর তাফসীর করেছেন, সাক্ষ্যদান করা ওয়াজিব । কেননা অন্য আয়াতে বলা হয়েছে, ‘তোমরা সাক্ষ্য গোপন কোরনা ৷" হজরত আবু মুসা বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, কাউকে সাক্ষ্য দিতে বলা হলে সে যদি সাক্ষ্যকে গোপন করে, তবে তার অবস্থা হবে মিথ্যা সাক্ষ্য দানকারীর মতো । তিবরানী ৷ এই সনদের এক রাবীর নাম আবদুল্লাহ্‌ বিন সালেহ্‌ ৷ তিনি ছিলেন লাইস বিন সাআদের কাতেব (লেখক) । ইমাম বোখারী তার নির্ভরযোগ্যতা মেনে নিয়েছেন। মাসআলা ঃ যদি সাক্ষীকে হাকিমের এজলাসে সাক্ষ্যদানের জন্য ডাকা হয় তখন সে ডাকে সাড়। দেয়। গুয়াজিব। তবে শর্ত হলো হাকিমের এডালাস কাছে হতে হবে। দূরে হলে যাওয়া ওয়াজিব নয়। কেননা আল্লাহৃতায়ালা বলেছেন, “লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়।' নাসের বলেছেন, দিনে দিনে আদালতে সাক্ষ্য দিয়ে ঘরে ফিরে আসা সম্ভব হলে ওয়াজিব। মাসআলা ঃ বয়োবৃদ্ধ হওয়ার কারণে দাবীদার যদি সাক্ষীকে তার নিজ বাহনে করে নিয়ে যায় তবে ক্ষতি নেই । তার সাক্ষ্য গ্রহণযোগ্য । সোলায়মান বলেন, তাফসীরে মাযহারী/১১৪

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।