সাক্ষ্য দেয়ার কারণে শান্তি পেয়েছে। ওই সমস্ত ব্যক্তিও যারা প্রভু, ভৃত্য এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ । এই বর্ণনার এক রাবী আবদুল্লাহ্ আবু হামিদের বিরুদ্ধে দুর্বলতার অভিযোগ রয়েছে । অন্য সূত্রে দারাকুতনী একে হাসান বলেছেন। অন্য আরেক সূত্রে বায়হাকী এই হাদিসের উল্লেখ করেছেন। হানাফী আলেমদের উক্তি এই যে, ফতওয়া হয়েছে সাহেবাঈনের মতের উপর ৷ তারা আরো ৰলেছেন, ইমাম সাহেব ও সাহেবাঈনের মতানৈক্য দলিলের উপর ভিত্তি করে হয়নি। যুগের পার্থক্যের কারনে হয়েছে। ইমাম সাহেবের যুগে সাধারণ মানুষ ছিলো পুণ্যবান, ফাসেকের সংখ্যা ছিলো অনেক কম । সাহেবাঈনের যুগের অবস্থা ছিলো বিপরীত । আমি বলি, আমাদের যুগে ইমাম সাহেবের মতের উপরেই ফতওয়া হওয়া বাঞ্ছনীয় (কেননা এই জামানায় কিতাবের শর্তানুসারে পুণ্যবান মানুষের দেখা পাওয়া ভার । প্রায় সকণেই কোনো ন| কোনোভাবে ফাসেক। এবন যদি আমর সাক্ষ্যদাতাদের পরিসর কমিয়ে দেই, তবে হুকুম কার্যকর হবে কীভাবে। এতে যে ফয়সালার সমস্ত পথই বন্ধ হয়ে যাবে। আমাদের সময়ে ফাসেকের সাক্ষ্যও গ্রহণ করা দরকার। তবে শর্ত হলো, পৃথিবীবাসীর দৃষ্টিতে তাকে সম্মানিত বলে বিবেচিত হতে হবে। ধারণা করতে হবে, সে মিথ্যা সাক্ষ্য দেয়না । পূর্ববর্তী যুগে সাক্ষীদের অভ্যন্তরীণ অবস্থা জিজ্ঞেস করা হতো না। কসম নেয়া হতো এবং কসমকেই যথেষ্ট মনে করা হতো । একটি আপত্তি এটা তো কোরআনের অকাট্য প্রমাণের প্রেক্ষাপটে ব্যক্তিগত ধারণা মাত্র, যা গ্রহণ করা যায়না । উত্তর £ না, ব্যাপারটা এরকম নয়। কোরআনের উদ্দেশ্য এরকম, “আর তোমাদের পছন্দ মতো দু'জন পুরুষকে সাক্ষী করে নাও ৷' প্রত্যেক যুগেই উত্তম মানুষের সাক্ষ্য গহণ করা দরকার ৷ কিন্তু ইমাম আবু হানিফা বর্ণিত যোগ্য সাক্ষ্যদাতা এ যুগে কোথায় ? একদা রসুল স. সাহাবীগণকে বললেন, যে কাজ করতে তোমরা নির্দেশপ্রাপ্ত তার দশভাগের একভাগ ছেড়ে দিলেও তোমরা ধ্বংস হয়ে যাবে। এরপর এমন এক যুগ আসবে, যে যুগের মানুষেরা দশভাগের একভাগ পালন করলেও মুক্তি পেয়ে যাবে। হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি, হজরত আবু হোরায়রা থেকে। হাদিসটির উদ্দেশ্য এই যে, পরের জামানার মানুষেরা আল্লাহতায়ালা ও আখেরাত আকাঙ্খী হওয়া সত্বেও গোনাহ্ করবে অনেক বেশী কিন্তু আল্লাহতায়ালা তাদেরকে মাফ করে দেবেন । কিন্তু পূর্বের লোকদের এমন গোনাহ্ মাফ করা হবে না। প্রথম যুগের মানুষের গোনাহ্ পরের যুগের মানুষের জন্য মোবাহ্ হবে। এর উপমা এরকম _ যোদ্ধাদের অগ্রগামী দল সর্বক্ষণ যুদ্ধরত । পশ্চাৎ্বতী দল সেরকম নয়। কিন্তু পুরস্কারের সময় পশ্চাৎবর্তী ও পূর্ববর্তী দল একসঙ্গে সামগ্রিক সেনাবাহিনী হিসেবে গণ্য হয়। বরং কখনো কখনো পশ্চাত্বর্তী দলকেই অধিক পুরস্কৃত করা হয়। ফজল তো আল্লাহতায়ালার ইচ্ছাধীন __ তিনি যাকে ইচ্ছা দান তাফসীরে মাযহারী/১১৩
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।