Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

নারী । কসমের প্রশ্ন উঠতে পারে তখনই যখন সাক্ষী অনুপস্থিত থাকবে৷ রসুল স. ফয়সালা দিয়েছেন সাক্ষ্য ও কসমের ভিত্তিতে ৷ সাক্ষ্য ও কসম সত্য হলেও মিথ্যা হণেও। মূল কথা এই যে, এই মাসআলাটি মতানৈক্যমন্ডিত। একজন রাবীর বর্ণনা (খবরে আহাদ) কিতাবুল্লাহ্র মোকাবেলায় গ্রহণ করাকে অন্যান্য ইমামগণ জায়েয বলেছেন । ইমাম আজম বলেননি । উল্লেখিত হাদিসে একজন সাক্ষীর সাথে দাবীদারের কসমকে যথেষ্ট করে দেয়া হয়েছে। কিন্তু কোরআনে নির্দেশ রয়েছে, দু'জন পুরুষ অথবা একজন পুরুষ দু'জন নারী । মাসআলা ৪ যে সমস্ত বিষয় সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, সে সমস্ত বিবয়ে বনণীদের সাক্ষ্য ্রহণীয় । যেমন শিশুর জন্ম সংবাদ, রমণীদের অভ্যন্তরীণ ব্যাধি ইত্যাদি । এটা এঁকমত্য ৷ ইমাম আজম বলেন, এ সমস্ত বিষয়ে একজন মুসলমান স্বাধীনা পুণ্যবতী রমণীর সাক্ষ্যই যথেষ্ট । দু'জন হলে উত্তম। ইমাম মালেক বলেছেন, দু'জন হওয়া জরুরী, একজন যথেষ্ট নয়। ইমাম শাফেয়ী বলেছেন, চারজন হওয়া জরুরী । কেননা শরিয়তে দু'জন পুরুষের সাক্ষ্য চারজন নারীর সমান । রসুল স. বলেছেন, মেয়েদের সাক্ষ্য পুরুষের সাক্ষ্যের অর্ধেক । ইমাম মালেক বলেন, সাক্ষীর জন্য দু'টি ব্যাপার জরুরী ৷ সংখ্যা ও পুরুষ সাক্ষী । থ্রয়োজনৰশতঃ পুৱুম হওয়ার শৰ্ত রহিত করা গেলেও সংখ্যার শর্ত এড়িয়ে যাওয়ার উপায় নেই । অপরদিকে হানাফীদের দলিল এই, ইমাম মোহাম্মদ বিন হাসান, ইমাম আবু ইউসুফ, গালিব বিন আবদুল্লাহের মাধ্যমে মুজাহিদ থেকে বর্ণনা করেন, সাঈদ বিন মুসাইয়েব, আতা বিন আবী রেবাহ্‌ এবং তাউস বলেন, রসুল স. এরশাদ করেছেন, যে সমস্ত বিষয় পুরুষদের গেচরীঙুত হয়ন। সে সমস্ত বিষয়ে নারীদের সাক্ষ্য জায়েয । হাদিসটি মুরসাল । এতে কোনো সাহাবীর উল্লেখ নেই । আয়াতে উল্লেখিত ‘আন্‌ নিসা’ শব্দটিতে সংখ্যার নির্ধারণ নেই। কাজেই এক সাক্ষী যথেষ্ট _ বেশী হলে উত্তম । আবদুর রাজ্জাক ইবনে জারীর জুহুরীর বর্ণনা থেকে উল্লেখ করেছেন, যা ইবনে আবী শাইবা বর্ণনা করেছেন, এ পদ্ধতি রসুল স. এবং খোলাফায়ে রাশেদীনের যুগে প্রচলিত ছিলো। পুরুষদের অবগতিবরহ্হির্ভূত বিষয়ে (প্রসব সংবাদ, বিশেষ বিশেষ মেয়েলী রোগ) মেয়েদের সাক্ষ্য জায়েয । অন্যান্য ক্ষেলে জায়েয নয়। আয়াতে সাক্ষীর যোগ্যতা নির্ণয় করা হয়েছে এরকম _ সাক্ষী যেনো ফাসেক ও প্রবৃত্তিপূজক না হয়। যার সম্পর্কে সাক্ষ্য দেয়া হবে তার সঙ্গে পার্থিব শত্রুতা যেনো না থাকে দাবীদারের সঙ্গে তার আঁতাত থাকাও চলবে না। ফাসেকের সাক্ষ্য অগ্রহণীয়-_এটা ওলামাদের এঁকমত্য। সাক্ষীকে হতে হবে প্রথম শ্রেণীর তাফসীরে মাযহারী/১১০

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।