Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

এবং সাক্ষ্য দিবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়পরায়ণ ব্যক্তি ' রসুল স. বলেছেন, অভিভাবক এবং ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত বিবাহ সম্পন্ন হতে পারেনা। জ্ঞাতব্য £ বিবাহের প্রচার করা জরুরী ৷ আলেমদের একমত্য রয়েছে এব্যাপারে । তারা বলেন, দু'জন পুরুষ সাক্ষ্যদাতার মাধ্যমেই একাজ সম্পন্ন হতে পারে। কিন্তু ইমাম মালেক একথা মেনে নেননি । তাঁর মতে প্রচার শর্ত নয়। কারণ আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা যাকে পছন্দ করো, বিবাহ করো।' অন্যত্র বলেছেন, ‘আর ওই নারী ব্যতীত অন্যান্য নারীগণ তোমাদের জন্য হালাল ।' প্রচারের শর্ত এগুলোতে নেই। ইমাম আহমদ বলেন, বিবাহের সাক্ষী জরুরী __ একথা কোনো বর্ণনায় নেই। ইবনে মুনজিরও একথা বলেন। আমি বলি, সহীহ্‌ হাদিসে রয়েছে, তোমরা বিবাহের প্রচার করো। ইমাম আহমদ, ইবনে হাব্বান, তিবরাণী। মুস্তাদরেকে হাকেম এবং হুলিয়ায় আবু নাঈম হজরত ইবনে জুবায়ের থেকে এবং তিরমিজি জননী আয়েশার মাধ্যমে এরকম হাদিস উল্লেখ করেছেন। কিন্তু হাদিসে প্রচারের সীমারেখা বেঁধে দেয়া হয়নি । ক’জনের নিকট প্রচার দু'দশ জন কিংবা হাজার লক্ষ অথবা সমস্ত পৃথিবীবাসীর নিকট প্রচার, এরকম সীমানির্ধারিত নেই বলে ইমাম আবু হানিফা কমপক্ষে দু'জন সাক্ষ্যদাতা জানলেই তাকে প্রচার বলে ধরে নিতে বলেছেন। দু'জন জানার পর বিষয়টি আর গোপন থাকে না। কারখী বলেন, কিছু মানুষের মজলিশে বিবাহ হলে সাক্ষ্যদানের বিষয়টি আর জরুরী থাকে না। কারণ, প্রচারের কাজটি এতেই সমাধা হয়ে যায়। ইমাম মালেক বলেন, দফ বাজালেও প্রচারের কাজ হয়ে যাবে। দু'জন মানুষকে সাক্ষী বানানোর পর যদি তাদেরকে একথা বলে দেয়া হয় যে, সংবাদটি গোপন রেখো, তবে প্রচার বাতিল হয়ে যায়। আমি বলি, প্রচারের শর্তের ব্যাপারে একমত্য নেই। তাই বিবাহের পরে গোপন করায় অথবা অস্বীকার করায় বিবাহ বাতিল হবে না। দফ বাজানো কোনো প্রয়োজনীয় বিষয় নয়। এজন্যই আমরা ইজাব ও কবুলের সময় দু'জন সাক্ষীর উপস্থিত থাকা এবং তাদের নিজ কানে ইজাব ও কবুলের স্বীকারোক্তি শোনা জরুরী করে দিয়েছি, যেনো প্রচারের কাজটি সুসম্পন্ন হয়। অর্থাৎ গোপনে না হয়ে হজরত ইবনে আব্বাসের বর্ণনা থেকে দারা কুতনী লিখেছেন (বর্ণিত হাদিসের নির্দেশানুযায়ী মহিলাদের সাক্ষ্যকে মুহাদ্দিসগণ গ্রহণীয় বলেছেন) ইমাম আজমের মতে, সকল ক্ষেত্রে সাক্ষী মেনে নেয়া যৌক্তিকতাবিরোধী ৷ কিন্তু এই আয়াতে মহিলাদের সাক্ষ্য মেনে নেয়ার কথা বলা হয়েছে। এর অনুসরণে তাফসীরে মাযহারী/১০৬

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।